বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

চূড়ান্ত বিবাহবিচ্ছেদে জোলি-পিটের স্বাক্ষর

ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: সংগৃহীত
ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: সংগৃহীত

হলিউডের প্রভাবশালী দুই তারকা ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি। তাদের বিচ্ছেদ নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। এবার আনুষ্ঠানিকভাবে সোমবার (৩০ ডিসেম্বর) চূড়ান্ত বিবাহবিচ্ছেদে স্বাক্ষর করেছেন এই দুই তারকা। যার মধ্যদিয়ে সমাপ্তি হয়েছে দীর্ঘ ৮ বছরের আইনি লড়াইয়ের। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জোলির আইনজীবী জেমস সাইমন। খবর : নিউজএক্স

এ বিষয়ে জেমস বলেন, ‌‌‘বিবাহবিচ্ছেদের এই প্রক্রিয়াটি আট বছরেরও বেশি আগে শুরু হয়। এ সময় মি. পিটের কাছ থেকে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন অ্যাঞ্জেলিনা। তিনি ও তার সন্তানরা মি. পিটের সঙ্গে শেয়ার করা সব সম্পত্তি রেখে গেছেন এবং সেই সময় থেকে তিনি (জোলি) তার পরিবারের স্বস্তির দিকে মনোনিবেশ করেছেন। এরপর দীর্ঘ সময় ধরে এমন আইনি লড়াই চলতে থাকলে কিছুটা ক্লান্ত হয়ে জান জোলি। তবে একটি অধ্যায় মীমাংসা হওয়ায় তিনি স্বস্তি পেয়েছেন। এ বিষয়ে তার আর কোনো অভিযোগ নেই।’

দীর্ঘ ১১ বছর দাম্পত্য সম্পর্কে থাকার পর ২০১৬ সালে ব্র্যাড-জোলির বিচ্ছেদ হয়। নাবালক সন্তানদের অভিভাবকত্ব নিয়ে মামলা লড়েন দুজনে। ম্যাডক্স, প্যাক্স, জাহারা, শিলো এবং যমজ ভিভিয়েন ও নক্স নামে তাদের ৬ সন্তান রয়েছে।

এর আগে এফবিআইর কাছে জোলি অভিযোগ করেছিলেন, ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর প্রাইভেট জেটে চড়ে সন্তানদের নিয়ে ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে ফিরছিলেন তারা। সে সময় পিট জোলি ও তার সন্তানদের সঙ্গে বাজে আচরণ করেন।

পরে জোলির অভিযোগের ভিত্তিতে ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে এফবিআই ও লস অ্যাঞ্জেলেস কান্ট্রি ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি সার্ভিসেস। একই বছরের নভেম্বরে এফবিআইর এক মুখপাত্র জানান, এ ঘটনায় পিটের কোনো সংশ্লিষ্টতা পাননি তারা। এরপরই পিটের বিরুদ্ধে করা সেই অভিযোগ তুলে নেন এই নায়িকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১০

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১১

পর্তুগালের একাদশ ঘোষণা

১২

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৩

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৪

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৭

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৮

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৯

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

২০
X