তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২১ মার্চ ২০২৫, ১২:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ

জোলির জীবন থেকে অনুপ্রাণিত সৃজিত

জোলির জীবন থেকে অনুপ্রাণিত সৃজিত। ছবি: সংগৃহীত
জোলির জীবন থেকে অনুপ্রাণিত সৃজিত। ছবি: সংগৃহীত

হলিউডের গ্লোবাল তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। যার জীবন থেকে অনুপ্রাণিত হয়ে এবার সিনেমা বানাচ্ছেন কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি, যা নিজেই নিশ্চিত করেছেন এই নির্মাতা। এ নিয়ে সৃজিত টেলিগ্রাফ ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে তিনি বলেন, “‘কিলবিল সোসাইটি’ শিরোনামের তার এ সিনেমাটি জোলির জীবন থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত করছেন তিনি। এটি মূলত ‘হেমলক সোসাইটি’র সিক্যুয়েল।”

এরপর তিনি আরও বলেন, ‘২০০৩ সালে দ্য ফেস ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে জোলি জানিয়েছিলেন যে, ২২ বছর বয়সে তিনি স্বেচ্ছায় মৃত্যুর কথা ভেবেছিলেন। এবং রীতিমতো তাকে হত্যা করার জন্য একজনকে নিয়োগও দিয়েছিলেন! এই অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি চাননি তার মৃত্যু আত্মহত্যা হিসেবে ধরা হোক। কারণ এটি তার প্রিয়জনদের, বিশেষ করে তার মায়ের ওপর মানসিক বোঝা হিসেবে চাপবে।

জোলির এ ঘটনার অনুপ্রেরণাতেই সৃজিত সিনেমাটি নির্মাণ করছেন। বুধবার ‘কিলবিল সোসাইটি’র প্রথম গান প্রকাশ পেয়েছে। অনুপম রায়ের সুরে ‘নেই তুই আগের মতো’ শিরোনামের এ গানটিতে কণ্ঠ দিয়েছেন সোমলতা আচার্য।

১১ এপ্রিল মুক্তি পেতে চলেছে ‘কিলবিল সোসাইটি’। এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং কৌশানি মুখার্জি। আরও অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন, অনিন্দ্য চ্যাটার্জি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১০

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১১

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১২

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

১৩

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

১৪

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

১৫

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১৬

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১৭

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১৮

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১৯

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

২০
X