বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পড়ে গিয়েও প্রশংসায় ভাসছেন শাকিরা

শাকিরা। ছবি : সংগৃহীত
শাকিরা। ছবি : সংগৃহীত

বিশ্বসংগীতের মঞ্চে ফের চমকে দিলেন পপ সেনসেশন শাকিরা। তবে এবার শুধু কণ্ঠ কিংবা পারফরম্যান্স দিয়ে নয়, আলোচনায় তিনি উঠে এসেছেন নিজের পেশাদারিত্বের নিখুঁত প্রদর্শনের মাধ্যমে। ‘হিপস ডোন্ট’স লাই’ ট্যুরের কুইবেক শোতে মঞ্চে হঠাৎ পড়ে গেলেও মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে গান চালিয়ে যান এই তারকা। যা এখন অন্তর্জালে রীতিমতো ভাইরাল।

২০ মে, কানাডার মন্ট্রিল শহরের বেল সেন্টারে হাজারো দর্শকের সামনে পারফর্ম করছিলেন শাকিরা। জনপ্রিয় গান ‘হোয়েন এভার, হোয়েয়ার এভার’-এ নাচছিলেন তিনি, ঠিক তখনই এক মুহূর্তে পিছলে গিয়ে পড়ে যান মঞ্চে। তবে অবাক করার মতো বিষয় হলো, কোনো দ্বিধা না করে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পারফরম্যান্স চালিয়ে যান, যেন সেটাও পারফরম্যান্সের পরিকল্পিত অংশ!

এই ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীদের প্রশংসার বন্যায় ভাসছেন তিনি। অনেকেই শাকিরার আত্মবিশ্বাস, মঞ্চ নিয়ন্ত্রণ এবং পেশাদারিত্বকে উদাহরণ হিসেবে তুলে ধরছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম পিপল এক প্রতিবেদনে জানিয়েছে, পারফরম্যান্স চলাকালে ঘটে যাওয়া এই ঘটনার পরও শাকিরার পারফেক্ট ফ্লো বজায় ছিল।

নেটিজেনদের একজন মন্তব্য করেছেন, ‘এটি দুর্দান্ত একটি উদাহরণ। আশা করছি, তিনি আঘাত পাননি।’ আরেকজন লিখেছেন, ‘বসের মতোই সে নিজের যত্ন নিয়েছে।’ আরও একজন বলেছেন, ‘দৃঢ়তা এবং পেশাদারিত্বের দুর্দান্ত একটি প্রদর্শন। আশা করি, তিনি ভালো আছেন!’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X