বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ
গ্র্যামি অ্যাওয়ার্ডস ২০২৫

গ্র্যামির মঞ্চে হৃদয় জয় করলেন শাকিরা

গ্র্যামি অ্যাওয়ার্ডসে সেরা ল্যাটিন পপ অ্যালবামের পুরস্কার হাতে শাকিরা। ছবি: সংগৃহীত
গ্র্যামি অ্যাওয়ার্ডসে সেরা ল্যাটিন পপ অ্যালবামের পুরস্কার হাতে শাকিরা। ছবি: সংগৃহীত

কলম্বিয়ান পপ তারকা শাকিরা। গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৭তম আসরে ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ অ্যালবামের জন্য সেরা ল্যাটিন পপ অ্যালবামের পুরস্কার পেয়েছেন। এই পুরস্কারটি তিনি সমস্ত অভিবাসী ভাইবোনদের’ উদ্দেশে উৎসর্গ করেন। খবর : ভ্যারাইটি

অনুষ্ঠানের আগে রেড কার্পেটে দাঁড়িয়ে শাকিরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির কারণে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমিও একসময় একজন অভিবাসী ছিলাম এবং এক বুক স্বপ্ন নিয়ে এই শহরে এসেছিলাম। আমি জানি অভিবাসী হয়ে এই শহরে লড়াই কত কঠিন। তবে আমি এটাও জানি আমার দেশের মানুষ কতটা শক্তিশালী। লাতিনোরা অপ্রতিরোধ্য, এবং আমি কখনোই তাদের পাশে দাঁড়ানো ও তাদের জন্য লড়াই করা থেকে বিরত হব না। একসঙ্গে আমরা এগিয়ে যাব বহুদূর।’

পুরস্কার গ্রহণের পর শাকিরা নারী অভিবাসীদের জন্য বিশেষভাবে সম্মান জানিয়েছেন।

গায়িকা বলেন, ‘আমি সম্মান জানাচ্ছি সেই সকল নারীদের, যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করেন নিজেদের পরিবারকে সহযোগিতা করার জন্য। আপনারাই সমাজের প্রকৃত যোদ্ধা।’ শাকিরার পুরস্কার গ্রহণের পর গ্র্যামি পুরস্কারের উপস্থাপক ও কৌতুকশিল্পী ট্রেভর নোয়া কলম্বিয়ার অপরাধসংক্রান্ত সমস্যার বিষয়ে একটি বিতর্কিত রসিকতা করেন। কিন্তু সেই রসিকতা দর্শকদের মন জয় করতে ব্যর্থ হয়, কারণ কিছু দূরেই হাজার হাজার মানুষ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন। প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর থেকে আইসিই এজেন্টরা ব্যাপক অভিযান পরিচালনা করে অনেক অভিবাসীকে আটক করে এবং সামরিক ও চার্টার বিমানে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর মাধ্যমে সারা দেশে আতঙ্ক সৃষ্টি করে। এদিকে অল্প কিছুদিনের মধ্যে বিশ্ব সফর শুরু করতে চলেছেন শাকিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর কালাই রুটিতে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাশিয়া-ইউক্রেনকে শান্তিচুক্তির আহ্বান ট্রাম্পের

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

ভারতীয় টমেটো আমদানির বিরুদ্ধে ব্যবসায়ীদের বিক্ষোভ

পুনঃখননে মৃতপ্রায় খালে প্রাণের জোয়ার, স্বস্তিতে ফুলবাড়িয়াবাসী

মাসুম সাঈদ খানের কবিতা : আমাদের আর কোনো বিশ্বাস নেই

সংসদ কক্ষে প্রবেশের সময় ‘মাথা নিচুতে’ আপত্তি মুজিবুর রহমানের

জুনেই চাকরি হারানোর শঙ্কায় প্রাণিসম্পদের ১,৪০০ জনের, কর্মসংস্থানের আশ্বাস মন্ত্রীর

সরকারি বাঙলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম মিলনমেলা ১০ জুলাই

১০

সুপারকম্পিউটারের বিশ্লেষণে উঠে এলো কোন দল জিতবে বিশ্বকাপ

১১

স্ত্রীর স্বীকৃতির দাবিতে ঢাকা কলেজে তরুণীর অবস্থান

১২

চার্জে লাগিয়ে মোবাইল টিপলে কি ব্যাটারির ক্ষতি হয়?

১৩

যে কারণে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি জটিল হয়ে উঠছে

১৪

ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

১৫

উপজেলা পরিষদে এমপিদের কক্ষ নির্মাণে বরাদ্দ ৬ লাখ টাকা

১৬

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

১৭

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

১৮

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

১৯

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০
X