বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা

দেশে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা। ছবি : সংগৃহীত
দেশে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা। ছবি : সংগৃহীত

প্রতি সপ্তাহেই হলিউড সিনেমাভক্তদের জন্য নতুন ছবি মুক্তি দেয় স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এ সপ্তাহে আরও দুটি সাড়া জাগানো ছবি নিয়ে আসছে প্রতিষ্ঠানটি। যার মধ্যে রয়েছে জনপ্রিয় জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ এবং ‘২৮ ইয়ারস লেটার’। দুটি সিনেমাই শুক্রবার (৪ জুলাই) মুক্তি পাবে।

‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’ হলিউডের অন্যতম জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজি ‘জুরাসিক ওয়ার্ল্ড’। যেটি পরিচালনা করেছেন গ্যারেথ এডওয়ার্ডস। এটি ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জুরাসিক ওয়ার্ল্ড ডোমিনিয়ন’র একটি স্বতন্ত্র সিক্যুয়েল, যা চতুর্থ জুরাসিক ওয়ার্ল্ড সিনেমা এবং জুরাসিক পার্ক ফ্র্যাঞ্চাইজির সামগ্রিকভাবে সপ্তম কিস্তি। ১৮০ মিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত ইউনিভার্সেল পিকচার্সের এই ছবি এরই মধ্যে দর্শকদের বিশেষ আগ্রহ তৈরি করেছে। ছবির প্রধান চরিত্রে আছেন স্কারলেট জোহানসন। তার সঙ্গে আরও আছেন মাহেরশালা আলী এবং জোনাথন বেইলি। ১৯৯৩ সালে ‘জুরাসিক পার্ক’ মুক্তির মধ্য দিয়ে এর যাত্রা শুরু। এ যাবৎ পর্দায় এসেছে এই সিরিজের ৬টি সিনেমা। সব ছবিই দর্শকমহলে আলোড়ন তুলেছে। এবার আসছে নতুন ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’।

চলতি বছর হলিউড ইন্ডাস্ট্রিতে প্রচুর হরর সিনেমা মুক্তি পাচ্ছে এবং বক্স অফিসে দারুণ পারফর্মও করছে। এই তালিকায় সর্বশেষ যুক্ত হলো ‘২৮ ডেজ লেটার’ সিরিজের নতুন ছবি ‘২৮ ইয়ারস লেটার’। গত ২০ জুন মুক্তি পাওয়া এ সিনেমাটি উত্তর আমেরিকায় উদ্বোধনী দিনে রেকর্ডসংখ্যক আয় করেছে। বক্স অফিস মোজোর তথ্য অনুযায়ী ছবিটি উদ্বোধনী দিনে আয় করেছে ১৪ মিলিয়ন ডলার। এটি এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির মধ্যে সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন যত টাকা খরচ করে বানানো হয়েছিল, মুক্তির এক সপ্তাহের মধ্যেই তা আয় করে ফেলেছে ‘২৮ ইয়ার্স লেটার’। সারা বিশ্বে ৫৬৯ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন কিলিয়ান মারফি।

কালবেলা/এমএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X