তামজিদ হোসেন
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৪:১০ পিএম
অনলাইন সংস্করণ

সেলেনার কাছে ক্ষমা চাইলেন বিবার

সেলেনা গোমেজ ও জাস্টিন বিবার । ছবি: সংগৃহীত
সেলেনা গোমেজ ও জাস্টিন বিবার । ছবি: সংগৃহীত

মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজের নতুন অ্যালবাম ‘আই সেইড আই লাভ ইউ ফার্স্ট’ প্রকাশের পর থেকে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। এক সময়ের আলোচিত প্রেমিক কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্কের পর বিচ্ছেদ ঘটে সেলেনার। বিচ্ছেদের পর দুজনই আলাদা জীবন শুরু করলেও গায়িকার নতুন গানে তার প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গ উঠে আসায় ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, এই গান কি বিবারকে উদ্দেশ্য করেই লেখা?

এই গানটি বিশেষভাবে আলোচিত হয়েছে এর আবেগপূর্ণ কথার জন্য। সেলেনা গোমেজ তার গানে প্রাক্তন প্রেমিকের স্বপ্নে এসে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ এনেছেন, যা অনেক শ্রোতাকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে তিনি হয়তো বিবারকেই ইঙ্গিত করছেন।

প্রকাশিত গানের প্রি-কোরাসে গায়িকা গেয়েছেন, তোমার কথা ভাবি না, তোমাকে ছাড়া সুখী আছি এখন, আগের চেয়ে অনেক বেশি।

এদিকে গানটির কোরাসে তিনি গেয়েছেন, কিন্তু আমি একটা স্বপ্ন দেখেছিলাম, যেখানে তুমি বলেছিলে দুঃখিত যা কিছু ঘটিয়েছ, যা কিছু আমার উপর চাপিয়ে দিয়েছ তার জন্য দুঃখিত।

গানের এই কথাগুলো মানসিক মুক্তির এক মুহূর্ত বর্ণনা করে, যদিও তা ঘটে শুধুই স্বপ্নের মাধ্যমে।

এদিকে ভক্তরা যখন এই গানের অর্থ বিশ্লেষণ নিয়ে ব্যস্ত, সেলিনা তখন বেনি ব্লাঙ্কোর সঙ্গে বর্তমান সম্পর্ক এবং বাগদত্তা নিয়ে মনোযোগী। তাদের এই যৌথ অ্যালবামটি শুধু অতীত অভিজ্ঞতাই নয় বরং তাদের প্রেমের গল্পও তুলে ধরেছে।

মার্কিন এক গণমাধ্যম সূত্রে জানা যায়, ব্লাঙ্কো সেলিনাকে তার সৃজনশীল প্রক্রিয়ার পুরো সময়ে সহায়তা করেছেন এবং তাদের কাজের আরামদায়ক পরিবেশেই এই অ্যালবামটি স্বাভাবিকভাবে গড়ে উঠেছে। এতে তাদের একে অপরের সঙ্গে পরিচয় হওয়ার আগের জীবন, প্রেমে পড়ার মুহূর্ত এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার গল্প ফুটে উঠেছে।

অ্যালবামটি ২১ মার্চ মুক্তির আগে গায়িকা তার অতীত সম্পর্ক নিয়ে গুজব হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরেছিলেন। ফলে ১৯ মার্চ স্পটিফাইয়ের একটি ভিডিওতে তিনি স্পষ্ট করে বলেন, আমি সবাইকে বলতে চাই যে এই অ্যালবামের বেশিরভাগই এমন বিষয় নিয়ে নয় যা সবাই ভাবতে পারে, আমি অনেক বদলেছি এবং নতুন মানুষের সঙ্গে জীবনযাপন করেছি। অ্যালবামটি আমার ব্যক্তিগত বিকাশের প্রতিফলন, যেখানে বন্ধুত্ব, ক্ষতি এবং নতুন সূচনার গল্প উঠে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপপ্রচার ও নোংরা রাজনীতির বিরুদ্ধে সাভারে যুবদলের শোডাউন

মাদক মামলা / ভাগনের সাজার রায় শুনে এজলাসে স্ট্রোকে মামার মৃত্যু

চার বছরে পদ্মা সেতুর টোল আদায় ৩৪২৯ কোটি টাকা

জেসিআই ঢাকা ইস্ট ২০২৬ সালের জন্য সালমা আক্তার হীরা প্রেসিডেন্ট নির্বাচিত

সন্ত্রাসবিরোধী আইনে কৃষকলীগ নেতা গ্রেপ্তার

বুধবার থেকে কার্যকর হবে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলাকে নির্লজ্জ আগ্রাসন বলল ভারত

সীমান্তে নিহত মুজিবের স্ত্রীকে ৮০০ টাকা সহায়তা, নাসীরুদ্দীন-সারজিসের প্রতি ক্ষোভ

চট্টগ্রাম-৪ আসনে পুনরায় ভোট কিনা, রায়ের কপি দেখে সিদ্ধান্ত নেবে ইসি

দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় অপপ্রচারের শিকার ইউএনও

১০

আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় হাবিপ্রবির ৪ শিক্ষার্থীর পদক জয়

১১

সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস

১২

ইউসিবিতে শফিকুর রহমান ও রীদওয়ানুল হকের পদোন্নতি

১৩

তিস্তা মহাপরিকল্পনায় অন্য কোনো দেশের কনসার্নের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা

১৪

কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

১৫

বনের জমি উদ্ধারে গিয়ে দখলদারের হামলায় রেঞ্জারসহ আহত ১৬

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

১৭

সাতক্ষীরায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ

১৮

শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

১৯

চসিকের ২২৬০ কোটি টাকার নতুন বাজেট ঘোষণা

২০
X