রাজু আহমেদ
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ভেনিসে ঝড় তুললেন এমা স্টোন

এমা স্টোন। ছবি : সংগৃহীত
এমা স্টোন। ছবি : সংগৃহীত

ভেনিস চলচ্চিত্র উৎসবে দারুণ সাড়া ফেলেছে হলিউড তারকা এমা স্টোন অভিনীত নতুন ছবি ‘বুগোনিয়া’। ছবিতে তিনি এক প্রভাবশালী ওষুধ কোম্পানির সিইওর চরিত্রে অভিনয় করেছেন, যাকে দুই যুবক অপহরণ করে- কারণ তাদের বিশ্বাস, তিনি নাকি আসলে ভিনগ্রহের প্রাণী।

অস্কারজয়ী নির্মাতা ইয়োরগস ল্যান্থিমস পরিচালিত এই ছবিটি ষড়যন্ত্র তত্ত্ব ও ‘ইকো চেম্বার’-এর প্রভাব নিয়ে তৈরি। সমালোচকদের মতে, গল্প যতটা সাই-ফাই মনে হয়, আসলে তার ভেতরে রয়েছে গভীর সামাজিক ও রাজনৈতিক ইঙ্গিত।

এমা স্টোন বলেন, “এটা শুধু ভয়ের বা অদ্ভুত গল্প নয়, আমাদের সময়ের প্রতিচ্ছবি। এমনভাবে বলা হয়েছে যা একইসঙ্গে মর্মস্পর্শী, হাস্যরসাত্মক আর ভীষণ জীবন্ত।”

ছবিতে অপহরণকারীর ভূমিকায় আছেন জেসি প্লেমন্স, যিনি চরিত্রটিকে এক ‘যন্ত্রণাক্লিষ্ট আত্মা’ হিসেবে তুলে ধরেছেন। তার সঙ্গে আছেন নতুন মুখ আইডান ডেলবিস। শুটিংয়ের জন্য এমা স্টোনকে মাথাও কামাতে হয়েছে। হাসতে হাসতে তিনি বলেন, “চুল কামানোটা সবচেয়ে সহজ কাজ ছিল, যে কোনো হেয়ারস্টাইলের চেয়ে অনেক সহজ!”

‘বুগোনিয়া’ কোরিয়ান নির্মাতা জাং জুন-হোয়ানের ২০০৩ সালের ছবি ‘সেভ দ্য গ্রিন প্ল্যানেট’! থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি।

সমালোচকরা ছবিকে বর্ণনা করছেন “সাসপেন্স, সায়েন্স ফিকশন, অন্ধকার হাস্যরস আর সামাজিক ব্যঙ্গের এক অনন্য মিশ্রণ” হিসেবে। অনেকের মতে, ল্যান্থিমসের আগের কাজগুলোর তুলনায় এটি বেশি গ্রহণযোগ্য। তবে যেভাবেই দেখা হোক, ছবির কেন্দ্রীয় শক্তি নিঃসন্দেহে এমা স্টোনের অভিনয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X