বিনোদন ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মঞ্চ থেকে পড়ে আইসিইউতে ‘মিস জ্যামাইকা’

জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। ছবি : সংগৃহীত
জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। ছবি : সংগৃহীত

থাইল্যান্ডে চলমান মিস ইউনিভার্সের ৭৪তম আসরের প্রাথমিক রাউন্ডে বড়সড় দুর্ঘটনার শিকার হয়েছেন মিস জ্যামাইকা গ্যাব্রিয়েল হেনরি। মঞ্চে হাঁটার সময় পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও তার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়নি। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, প্রাথমিক রাউন্ডে ঝলমলে কমলা রঙের গাউন ও উঁচু হিল পরে মঞ্চে হাঁটছিলেন গ্যাব্রিয়েল। হাঁটার সময় মঞ্চের একটি ধাপ মিস করায় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করেই তিনি মঞ্চ থেকে নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নেওয়া হয়।

মিস ইউনিভার্স জ্যামাইকা অর্গানাইজেশন ২১ নভেম্বর তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গ্যাব্রিয়েলের অবস্থা পর্যবেক্ষণের জন্য তাকে অন্তত সাত দিন আইসিইউতে রাখা হবে। তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখতে বিশেষায়িত চিকিৎসা চলছে।

বর্তমানে থাইল্যান্ডে গ্যাব্রিয়েলের পাশে রয়েছেন তার মা মোরিন হেনরি এবং বোন ফিলিসিয়া হেনরি-স্যামুয়েলস।

গ্যাব্রিয়েলের বর্তমান অবস্থা নিয়ে বোন ফিলিসিয়া বলেন, “গ্যাব্রিয়েলের অবস্থা যতটা ভালো হওয়ার কথা ছিল, ততটা হয়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দিচ্ছে।”

মিস ইউনিভার্স জ্যামাইকা কর্তৃপক্ষ তাদের বিবৃতিতে জ্যামাইকা এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা শুভাকাঙ্ক্ষীদের কাছে গ্যাব্রিয়েলের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছে। বিশ্বমঞ্চে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় মিস ইউনিভার্স প্রাঙ্গণে শোকের ছায়া নেমে এসেছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X