মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৯ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নতুন প্রেমে মজেছেন টেইলর সুইফট

টেইলর সুইফট। ছবি : সংগৃহীত
টেইলর সুইফট। ছবি : সংগৃহীত

পপ তারকা টেইলর সুইফট। সম্প্রতি এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ড জিতেও গড়েছেন নতুন ইতিহাস। তবে এবার সামনে এসেছে তার নতুন প্রেম। যদিও অভিনেতা জো অ্যালনের সঙ্গে সম্পর্ক ভেঙেছেন বেশি দিন হয়নি। গেল আগস্টে তাদের সম্পর্ক শেষ হয়েছে। তবে এরমধ্যে নতুন করে প্রেমে পড়েছেন ক্রীড়াবিদ ট্র্যাভিস কেলসের।

বেশ কিছুদিন ধরে তাদের এ প্রেমের গুঞ্জন চলছে। চাউর হয়েছে ট্র্যাভিস কেলসের প্রেমে পড়েছেন এ পপ তারকা। এমনকি মিসৌরির কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে খেলা দেখতে গিয়েছেন তিনি। রোববার ওই স্টেডিয়ামে ফুটবল ম্যাচ ছিল ট্র্যাভিসে। এমনকি সেখানে তাদের একসাথেও দেখা গেছে।

আলোচিত এ পপ তারকার প্রাক্তন জ্যারেট পেটন একটি ভিওি শেয়ার করেছেন। ওই ভিডিওতে স্টেডিয়ামের ভেন্যু থেকে তাদের একসাথে বের হতে দেখা গেছে। এ সময় তিনি একটি প্যাটার্নযুক্ত টু-পিস পোশাক পরেছিলেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে হাসির সঙ্গে সংক্ষিপ্ত সম্মতিও প্রকাশ করেছিলেন। এ ছাড়া ভিডিওতে তাদের ঘনিষ্ঠভাবে একসাথে হাঁটতে দেখা গেছে। ডেটের বিষয় অজানা

বিখ্যাত এ পপ তারকার তার নতুন এ বয়ফ্রেন্ডের সাথে আনুষ্ঠানিক ডেট করেছেন কিনা তা জানা যায়নি। পিপলস ম্যাগাজিন একটি সূত্রের বরাতে জানিয়েছে, সুইফট এখন কেবল কাজের প্রতি মনোযোগী। তিনি এখন কেবল তার বান্ধবীদের সময় দিচ্ছেন।

সূত্রটি জানিয়েছে, ট্রভিস তাকে খেলা দেখার আমন্ত্রণ জানানোয় তা তিনি প্রত্যাখ্যান করতে পারেননি। তিনি রাজি হয়েছেন। কেননা এটি আসলে ছুটি কাটানোর একটি দুর্দান্ত উপায়।

চেষ্টা করছেন পরিবারের সাথে মেশার

নতুন করে প্রেমের গুঞ্জনের মধ্যে খবর এসেছে পরিবারের সঙ্গে মেশার চেষ্টা করছেন সুইফট। সংবাদমাধ্যম জানিয়েছে, আলোচিত এ পপ তারকা প্রেমিকের পরিবারের সাথে মেশার চেষ্টা করছেন। একটি ভিডিওতে তাকে ট্রাভিসের মায়ের সঙ্গে কেলসে উল্লাস করছেন। দুবারের সুপার বোল চ্যাম্পিয়ন সুইফটকে সংরক্ষিত স্যুট থেকে খেলা উপভোগ করতে দেখা গেছে।

ইন্টারনেট জগতে তাদের একসাথের বেশকিছু ছবিও দেখা গেছে। এ ছাড়া ট্রাভিস তার প্রেমিকাকে নিয়ে বিভিন্ন প্রশংসাসূচক মন্তব্যও করেছেন। যদিও তার প্রাক্তন বলছেন, তিনি এখনও তার জন্য অপেক্ষা করছেন।

ইনন্টারনেটের ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি বলছে, বর্তমানে এ জুটি বেশ দারুণ আছেন। এমনকি সম্প্রতি একটি ম্যাচ জেতার পর ট্রাভিসের ঘাড়ে হাত রাখতে দেখা গেছে বিখ্যাত এ পপ তারকার। টিএমজেডের ওই ছবিটি ক্যানসাস সিটির একটি প্রাইভেট পার্টিতে তোলা হয়েছে বলেও জানা গেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১০

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১১

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১২

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৩

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৪

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৫

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৬

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৭

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৮

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৯

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

২০
X