তারাবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ

টেইলরের পরামর্শে বদলায় রোজের পথচলা

টেইলর সুইফট। ছবি : সংগৃহীত
টেইলর সুইফট। ছবি : সংগৃহীত

ব্ল্যাকপিংক তারকা রোজে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে, যখন সামনে অনিশ্চয়তা—কোন পথে হাঁটবেন, কোন লেবেলের সঙ্গে যুক্ত হবেন, কীভাবে নিজের শিল্পীসত্তা ও অধিকার রক্ষা করবেন বুঝতে পারছিলেন না, ঠিক সে সময়ই পাশে এসে দাঁড়িয়েছিলেন বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট। আর সেই সহায়তার কথাই এবার খোলাখুলি জানালেন ব্ল্যাকপিংক তারকা রোজে।

মিউজিক লেবেলসংক্রান্ত বিষয়গুলো সামলাতে টেইলর সুইফট বরাবরই পেশাদার হিসেবে পরিচিত। নিজের গান পুনরায় রেকর্ড করা এবং মাস্টার রাইটস ফিরে পাওয়ার লড়াইয়ে জিতে তিনি এরই মধ্যে শিল্পীদের অধিকার রক্ষার প্রতীক হয়ে উঠেছেন। নতুন শিল্পীদের পাশে দাঁড়ানোর বিষয়েও তিনি সবসময় সরব—আর সেই তালিকায় আছেন রোজেও। ওয়াই জি এন্টারটেইনমেন্টের সঙ্গে সাত বছর কাজ করার পর রোজে যখন নিজের একক সংগীত ক্যারিয়ার নিয়ে নতুন সিদ্ধান্তের পথে হাঁটছিলেন, তখন তিনি নতুন একটি মিউজিক লেবেল খুঁজছিলেন। যদিও ব্ল্যাকপিংকের গ্রুপ কার্যক্রম আগের লেবেলের অধীনেই চলছিল, কিন্তু ব্যক্তিগত প্রজেক্টের জন্য তিনি বেছে নেন দ্য ব্ল্যাক লেবেল, যা কোরিয়ার শীর্ষ মিডিয়া জায়ান্টের সহযোগী প্রতিষ্ঠান। সম্প্রতি অ্যালেক্স কুপারের জনপ্রিয় ‘কল হার ড্যাডি’ পডকাস্টে হাজির হয়ে রোজে জানান, সেই গুরুত্বপূর্ণ সময়ে টেইলর সুইফট তাকে সংগীতের অধিকার ও চুক্তির শর্ত বোঝার বিষয়ে মূল্যবান পরামর্শ দেন। রোজে বলেন, ‘ওই সময় আমি নতুন লেবেল খুঁজছিলাম। তারও আগে আমি শিখছিলাম কীভাবে নিজেকে সুরক্ষিত রাখতে হয়, কোন কাগজের কী মানে—এসব বিষয়।’ টেইলরের সঙ্গে পরিচয়ের গল্পও শোনান এই কে-পপ তারকা। এক পার্টিতে প্রথম দেখা হয় দুজনের। সেখানেই কথোপকথনের একপর্যায়ে রোজে নিজের দুশ্চিন্তার কথা খুলে বলেন।

তার ভাষায়, “আমি সৌভাগ্যবান যে একটি পার্টিতে তার সঙ্গে দেখা হয়েছিল। তিনি খুবই আন্তরিক ছিলেন। আমি কেন যুক্তরাষ্ট্রে আছি সেটাও বললাম। তারপর বললাম, আমি এ বিষয়গুলো নিয়ে একটু সমস্যায় আছি। তখন তিনি বললেন, ‘যা জানতে চাও জিজ্ঞেস করো’—বলে আমাকে আলাদা করে নিয়ে কথা বলেন।”

শিল্পী থেকে শিল্পীর এ আন্তরিক আলাপে টেইলর সুইফট নিজের অভিজ্ঞতা থেকে পাওয়া জ্ঞান ভাগ করে নেন। বিশ্বসংগীতে শক্ত অবস্থান গড়ে তোলা এই পপ আইকন রোজের একক শিল্পী হিসেবে পথচলায় মানসিক ও পেশাগত দিকনির্দেশনা দেন।

এরপরই রোজে তার নতুন অ্যালবাম ‘রোজে’ প্রকাশ করেন। ব্রুনো মার্সের সঙ্গে যৌথ গান এপিটি দিয়ে বিশ্বব্যাপী সাড়া ফেলেন তিনি। পাশাপাশি আসন্ন গ্র্যামি অ্যাওয়ার্ডসেও তিনটি বিভাগে মনোনয়ন পেয়ে আলোচনায় রয়েছেন এ তারকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১০

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১১

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১২

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৩

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৪

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৫

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৬

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৭

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৮

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৯

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

২০
X