বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৪, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

প্লেন দুর্ঘটনায় নিহত হয়েছেন ক্রিস্টিয়ান অলিভার

হলিউড অভিনেতা ক্রিস্টিয়ান অলিভার। ছবি : সংগৃহীত
হলিউড অভিনেতা ক্রিস্টিয়ান অলিভার। ছবি : সংগৃহীত

নিজের দুই মেয়েসহ নিহত হয়েছেন হলিউড অভিনেতা ক্রিস্টিয়ান অলিভার। উড়োজাহাজ দুর্ঘটনায় মারা যান তারা। ক্যারিবিয়ান সাগরে বিধ্বস্ত হয় তদের ছোট আকারের ব্যক্তিগত প্লেনটি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে তাদের প্লেন ক্যারাবিয়ান অঞ্চলের গ্রেনাডিন্সের ছোট দ্বীপ বেকিয়া থেকে সেন্ট লুসিয়ায় যাওয়ার সময় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারা যান পাইলটও। খবর এএফপির।

মাছ ধরার জেলে, ডাইভার ও কোস্টগার্ড সদস্যরা খুব অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে উদ্ধার হয় ৫১ বছর বয়সী অলিভার, তার দুই মেয়ে মাদিতা (১০) ও আন্নিক (১২) এবং পাইলট রবার্ট সাচসের মরদেহ।

সংবাদমাধ্যম স্থানীয় পুলিশ জানিয়েছেন, উড্ডয়নের কয়েক মুহূর্ত পরই ক্যারিবিয়ান সাগরে প্লেনটি আছড়ে পড়ে। ধারণা করা হচ্ছিল, পরিবারকে নিয়ে ছুটি কাটাতে ক্যারাবিয়ান অঞ্চলে গিয়েছিলেন এই অভিনেতা। কিছুদিন আগেই ইনস্টাগ্রামে একটি সমুদ্র সৈকতের ছবি পোস্ট করেছিলেন তিনি। ক্যাপশনে লিখেছিলেন, ‘স্বর্গের কোনো স্থান থেকে কমিউনিটিকে শুভেচ্ছা এবং ভালোবাসা। ২০২৪ আমরা আসছি।’

ক্রিস্টিয়ান অলিভার জন্মগ্রহণ করেন জার্মানিতে। জর্জ ক্লোনির সঙ্গে ‘দ্য গুড জার্মান’ এবং ২০০৮ সালে অ্যাকশন-কমেডির সিনেমা ‘স্পিড রেসার’-এ অভিনয় করেছিলেন তিনি। অলিভার ৬০টিরও বেশি সিনেমা ও টিভি সিরিজে কাজ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X