কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৬:১০ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ০১:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডিতে মডেল তাসনিয়ার মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজধানীর ধানমন্ডি এলাকায় আবাসিক ফ্ল্যাট থেকে মডেল তানজিম তাসনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে ধানমন্ডি ৯/এ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধানমন্ডি থানার এসআই জান্নাতুল ফেরদৌসী তাসনিয়ার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি মডেলিং করতেন তিনি। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

ধানমন্ডি থানার এসআই জান্নাতুল ফেরদৌসী জানিয়েছেন, ধানমন্ডিতে নিজস্ব বাসায় একাই থাকতেন তানজিম তাসনিয়া। পরিবারের অন্য সদস্যরা থাকতেন আলাদা বাসায়। ভোরে পরিবারের সদস্যরা দ্বিতীয় তলায় ফ্ল্যাটে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাসনিয়াকে। পরে পরিবারের সদস্যরা তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মৃত শিক্ষার্থীর পরিবার জানায়, পড়ালেখার পাশাপাশি তিনি মডেল হিসেবে কাজ করতেন। খুব জেদি স্বভাবের ছিলেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন সেটি এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

তাসনিয়ার বড় ভাই তাহমিদ তাহসিন জানান, ভোররাতে সে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করে। পরে তার এক বন্ধুর মাধ্যমে বিষয়টি জানতে পেরে আমরা ওই ফ্ল্যাটে যাই।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X