কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ১২:৫৭ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার জয় পথে নামাল মেহজাবীনকে    

আর্জেন্টিনার জয় পথে নামাল মেহজাবীনকে    
আর্জেন্টিনার জয় পথে নামাল মেহজাবীনকে    

কোপা আমেরিকার ফাইনালে জয় পেয়েছে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের ১১২ মিনিটের গোলে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলের জয় পায় মেসিবাহিনী। ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এই জয় উদযাপন করলেন পথে নেমে।

প্রিয় দলের জয়ের পর যুক্তরাষ্ট্রের খোলা আকাশের নিচে ধূসর কালারের টি-শার্ট গায়ে মিষ্টি হাসিতে অনুরাগীদের মাঝে ধরা দেন মেহজাবীন। ফেসবুকে প্রকাশিত রিললসে তাকে বেশ উচ্ছ্বসিত দেখায়।

ফুটবল দেখায় দেশীয় তারকাদের এই উচ্ছ্বাস নতুন কিছু নয়। মেহজাবীন থেকে শুরু করে বেশির ভাগ তারকাই বিভিন্ন দলকে সমর্থন করে থাকেন। বিশ্বকাপ এলে তো ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মনস্তাত্ত্বিক লড়াই শুরু হয়ে যায়।

এর আগে কোপা আমেরিকার প্রিয় দলের খেলা দেখতে মাঠে স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন মেহজাবীন। সে সময় ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলেন— ‘আজকে কে জিততে পারে?।’ ছবিতে তার পরনে ছিল আর্জেন্টিনার জার্সি, চোখে কালো চশমা আর হাতে ঘড়ি।

এবার যুক্তরাষ্ট্রের রাস্তায় আর্জেন্টিনা জয় উদযাপন করতে দেখে স্পষ্টই বোঝা গেল এই দলের কত বড় ভক্ত ছোট পর্দার বড় তারকা মেহজাবীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রিয়া ম্যাচ / আর্জেন্টিনার একাদশে আসতে পারে ৩ পরিবর্তন

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

১০

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১১

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১২

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১৩

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৪

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৫

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৬

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৭

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৮

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৯

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

২০
X