বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ০৩:০৬ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

শাফিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন

শাফিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন। ছবি : সংগৃহীত
শাফিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন। ছবি : সংগৃহীত

২৪ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদ। সেখানে ২৬ জুলাই স্থানীয় সময় জুমার পর তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি গণমাধ্যমে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

জানাজায় প্রায় দুই হাজার মানুষ উপস্থিত হন বলেও জানানো হয়। তবে শাফিন আহমেদের মরদেহ আনার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে শিল্পীর ছেলে রাকিন জানান, বাবাকে দেশে নেওয়ার বিষয়টি নিয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এখান থেকে দেশে নেওয়ার বিষয়ে অনেক কাজ রয়েছে। বেশকিছু প্রসেসের মধ্য দিয়ে আমাদের যেতে হবে। সে প্রসেসগুলো সম্পন্ন হলেই আমরা তাকে নিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিত করে বলতে পারব। এখন আপাতত এখানেই বাবার মরদেহ রাখা হচ্ছে। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাকে যেন শান্তিতে রাখেন।

মাইলস ব্যান্ডের ভোকালিস্ট ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদ জুলাইয়ের ৯ তারিখে যুক্তরাষ্ট্রে যান। সেখানে কনসার্ট করেন তিনি। ভার্জিনিয়ায় গত ২০ জুলাইয়ে আরেকটি কনসার্টে অংশ নেওয়া আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন হন গায়ক। হাসপাতাল থেকেই বৃহস্পতিবার সকালে না ফেরার দেশে চলে যান তিনি। বাংলাদেশের সংগীত অঙ্গনের দুই মহারথী সংগীত শিল্পী ফিরোজা বেগম এবং সুরকার কমল দাশগুপ্তের ছেলে শাফিন নিজে ছিলেন বেইজ গিটারিস্ট, সুরকার এবং গায়ক। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি তার জন্ম।

শাফিন আহমেদের মাইলসের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘চাঁদ তারা সূর্য’, ‘প্রথম প্রেমের মতো’, ‘গুঞ্জন শুনি’, ‘সে কোন দরদিয়া’, ‘ফিরিয়ে দাও’, ‘ধিকি ধিকি’, ‘পাহাড়ি মেয়ে’, ‘নীলা’, ‘কি যাদু’, ‘কতকাল খুঁজব তোমায়’, ‘হৃদয়হীনা’, ‘স্বপ্নভঙ্গ’, ‘জ্বালা জ্বালা’, ‘শেষ ঠিকানা’, ‘পিয়াসী মন’, ‘বলব না তোমাকে’, ‘জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন’ ও ‘প্রিয়তমা মেঘ’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X