বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০৫:২৭ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

৩০ জুলাই শাফিন আহমেদের দাফন

ব্যান্ড তারকা শাফিন আহমেদ। ছবি : সংগৃহীত
ব্যান্ড তারকা শাফিন আহমেদ। ছবি : সংগৃহীত

গেল ২৫ জুলাই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান দেশের জনপ্রিয় মাইলস ব্যান্ডের ভোকালিস্ট ও বেজ গিটারিস্ট শাফিন আহমেদ। অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে একসময় এই মাইলস ছেড়েছিলেন তিনি। গড়েছিলেন নতুন ব্যান্ড। নাম দিয়েছিলেন ভয়েজ অব মাইলস। তবে মাইলসই ছিল তার আসল পরিচয়।

শাফিন আহমেদ ২০২০ সালের দিকে মাইলসের সঙ্গে নিজের সব ধরনের সম্পর্ক শেষ করে দেন। ব্যস্ত হয়ে পড়েন একক সংগীত ও স্টেজ শো নিয়ে। তবে শাফিন আহমেদের মৃত্যুতে যখন গোটা ব্যান্ড ইন্ডাস্ট্রি শোকাহত ঠিক তখনই মাইলসের পক্ষ থেকে দেওয়া হলো একটি বিবৃতি। জানানো হলো গভীর শ্রদ্ধা। বিবৃতিতে জানানো হয়, ‘অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মাইলসের অগণিত ভক্ত, অনুরাগী শ্রোতাদের জানাচ্ছি যে, শাফিন আহমেদ আর আমাদের মাঝে নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত সফরে থাকাকালীন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টা ১০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।’

মাইলসের পক্ষ থেকে আরও লেখা হয়, ‘বাংলা ব্যান্ডসংগীতে মাইলসের সব অর্জনের অংশীদার শাফিন আহমেদের অকাল মৃত্যু বাংলা গানের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তায়ালার নিকট আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু-স্বজন এবং অগণিত ভক্ত-অনুরাগীর প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি।’

বিবৃতিতে আরও জানানো হয়, সোমবার (২৯ জুলাই) দেশে আসছে শাফিনের মরদেহ। ৩০ জুলাই মঙ্গলবার বাদ জোহর তার দ্বিতীয় জানাজা হবে ঢাকার গুলশানের আজাদ মসজিদে। দ্বিতীয় জানাজার পর শিল্পীকে দাফন করা হবে বনানী কবরস্থানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১০

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১১

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১২

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৩

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৪

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৫

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৬

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৭

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৮

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

১৯

সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার ১৫ হাজার

২০
X