বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৪, ০৮:৪১ পিএম
আপডেট : ২৯ জুলাই ২০২৪, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় শাফিন আহমেদের মরদেহ

ঢাকায় শাফিন আহমেদের মরদেহ
ঢাকায় শাফিন আহমেদের মরদেহ

দেশের কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদ গত ২৫ জুলাই মারা গেছেন। বাংলাদেশ সময় ভোর ৬টা ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা যান তিনি।

মৃত্যুর ৪ দিন পর সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় তাকে বহন করা উড়োজাহাজটি যুক্তরাষ্ট্র থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাফিন আহমেদের কফিন সন্ধ্যা ৬টার কিছু পরে বিমানবন্দর থেকে বের করা হয়। এরপর নিয়ে যাওয়া হয় উত্তরায়, শিল্পীর বাসায়। এরপর দ্রুত সময়ের মধ্যে নিয়ে যাওয়া হয় একটি হাসপাতালের হিমঘরে। সেখান থেকে ৩০ জুলাই জোহরের নামাজের সময় নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে।

পারিবারিক এক বিবৃতিতে বলা হয়, তার নামাজে জানাজা মঙ্গলবার (৩০ জুলাই) বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে এবং তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। সে সঙ্গে আগামী শুক্রবার ২ আগস্ট জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে অনুষ্ঠিত হবে তার কুলখানি।

শাফিন ছিলেন উপমহাদেশের কিংবদন্তি নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম এবং প্রখ্যাত সংগীত পরিচালক কমল দাশ গুপ্তের কনিষ্ঠ পুত্র। ফিরিয়ে দাও, ধিকি ধিকি, চাঁদ তারা সূর্য, কি জাদু, আজ জন্মদিন তোমার, এবং আরও অনেক তুমুল জনপ্রিয় গানে মাইলসের হয়ে কণ্ঠ দিয়েছেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে দেশের ব্যান্ডগুলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে যে ৬ জেলায়

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

১০

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

১১

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

১২

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

১৩

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

১৪

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

১৫

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

১৬

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১৮

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১৯

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

২০
X