বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৪, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

বাবার কবরে শায়িত হলেন শাফিন

বাবার কবরে শায়িত হলেন শাফিন
বাবার কবরে শায়িত হলেন শাফিন

অবশেষে বাবার কবরে শায়িত হলেন প্রয়াত ব্যান্ড তারকা শাফিন আহমেদ। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ৩টায় বনানী কবরস্থানে বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্তর কবরে চিরশায়িত হলেন পুত্র। শাফিন আহমেদের কবরের পাশেই মা কিংবদন্তি নজরুলশিল্পী ফিরোজা বেগম শায়িত আছেন। তার দাফনের সময় পাশে ছিলেন ভাই তাহসিন আহমেদ ও হামিন আহমেদসহ স্বজন এবং মাইলস সদস্যরা।

এর আগে গতকাল সোমবার বিকেলে সুদূর আমেরিকা থেকে আনা হয় শাফিনের মরদেহ। আজ জোহরের নামাজের সময় নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে। সেখানে জানাজা ও সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে শাফিন আহমেদের মরদেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে।

জানা গেছে, শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে আগামী ২ আগস্ট জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে।

দেশের কিংবদন্তি ব্যান্ড তারকা শাফিন আহমেদ গত ২৫ জুলাই মারা যান। বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে মারা যান তিনি।

শাফিন আহমেদের গাওয়া তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে— ‘আজ জন্মদিন তোমার’, ‘নীলা’, ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা অন্তরে’, ‘ফিরিয়ে দাও হারানো প্রেম’, ‘ফিরে এলে না’, ‘হ্যালো ঢাকা’, ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ প্রভৃতি।

এক যুগেরও বেশি সময় ধরে হার্টের অসুখে ভুগছিলেন শাফিন আহমেদ। ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১০

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১১

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১২

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৪

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৬

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৭

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৮

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৯

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

২০
X