বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৩:১২ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৩:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আমি ভাই অনলাইনে শো অফ করে আন্দোলন করিনি : টয়া

অভিনেত্রী মুমতাহিনা টয়া। ছবি : সংগৃহীত
অভিনেত্রী মুমতাহিনা টয়া। ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়া। শিক্ষার্থীদের আন্দোলনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু থেকেই সরব ছিলেন তিনি। নেমেছিলেন রাজ পথেও। শেখ হাসিনার দেশ থেকে পালায়নের পর দায়িত্বে আসে অন্তর্বর্তীকালীন সরকার। এরপরই বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে থাকে নতুন বাংলাদেশের। যেই স্বপ্ন দেখেছেন অভিনেত্রী টয়াও।

তবে টয়া মনে করছেন এখনো বাক স্বাধীনতা ফিরে পায়নি দেশের সাধারণ জনগণ। তা নিয়েই এবার আওয়াজ তুললেন এই অভিনেত্রী। নিজের ফেসবুক একাউন্টে এই নিয়ে একটি পোস্ট করেছেন তিনি।

নিজের পোস্টে টয়া জানান, বাক স্বাধীনতার জন্য লড়াই হলো, কিন্তু প্রয়োগ করা এখনো যাচ্ছে না। আমি ভাই অনলাইন-এ শো অফ করে আন্দোলন করিনি। রাস্তায় অনেক আগে থেকেই ছিলাম। আমি অতবড় কেউ না তাই অত বেশি কভারেজ পাইনি। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলেছি এবং বলছি। টয়া আরও বলেন, একটা কথা ৫ আগস্ট তারিখের আগে বলেছি, এখনো বলছি। সমালোচনা করলেই সে ওই দলের লোক বা সেই দলের লোক, দালাল, চামচা এইসব বলা বন্ধ করতে হবে। ১৬ বছর বলি নাই এটা আমাদের বড় ভুল। আজকে থেকে এ ভুল শুধরাতে চাই। গঠনমূলক আলোচনা ও সমালোচনা শিখতে এবং করতে চাই।

টয়ার এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই তার এমন মন্তব্যকে সাধুবাদ জানিয়েছেন

টয়া বর্তমানে অভিনয় থেকে অনেকটাই দূরে আছেন। অপেক্ষায় আছেন বড় পর্দা ও ওটিটিতে কাজ করার। এরই মধ্যে তিনি বেশকিছু সিনেমার গল্পও পেয়েছেন। যা নিয়ে কথাও চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

১০

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

১১

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

১২

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

১৩

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

১৪

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৫

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১৬

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১৭

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১৮

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৯

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

২০
X