কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

জোভান-তটিনীর ‘হঠাৎ ভালোবাসা’

জোভান-তটিনীর ‘হঠাৎ ভালোবাসা’ নাটকের একটি দৃশ্য
জোভান-তটিনীর ‘হঠাৎ ভালোবাসা’ নাটকের একটি দৃশ্য

সময়ের দুই জনপ্রিয় অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইরা তটিনী। এবার ভিন্নধর্মী একটি নাটকে দেখা যাবে তাদের। ‘হঠাৎ ভালোবাসা’ শিরোনামে নাটকটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।

নব্বই দশকে প্রেম হতো কাজিন, সহপাঠী বা পাশের বাড়ির কারও সঙ্গে। বর্তমান সময়ে প্রেমও অনেকটা পাল্টেছে। এখনকার অধিকাংশ প্রেম হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবার সেই আগের প্রেমকে মর্ডানভাবে তুলে ধরেছেন নির্মাতা তার ‘হঠাৎ ভালোবাসা’ নাটকে।

ইমরাউল রাফাত জানান, সফট রোমান্টিক ধাঁচের নাটক এটি। তিনি বললেন, অনেক গল্পে কাজ করা হয়। কিন্তু এই গল্পটি আমার একটু বেশি প্রিয়। একটি থাই মুভি ও ‘হঠাৎ বৃষ্টি’ থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে ‘হঠাৎ ভালোবাসা’ নির্মাণ করেছি। যারা কাজটি দেখবেন অন্যরকম ফিল পাবেন।

পরিচালক আরও বলেন, শুটিং করেছিলাম কয়েক মাস আগে। জুলাইতে মুক্তির কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতা বিরাজ করায় মুক্তি পেছানো হয়। এখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। এ কারণে নাটকটি মুক্তি দেওয়া হচ্ছে। আশা করছি দর্শকরা অনুপ্রাণিত করবেন।

এমডি কামরুজ্জামানের প্রযোজনায় বৃহস্পতিবার কেএস এন্টারটেনমেন্টের ইউটিউবে মুক্তি পাবে ‘হঠাৎ ভালোবাসা’। ইতোমধ্যে নাটকটির ট্রেলার প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গেছে, প্রেম-বিহরের মিশ্রণে জোভান-তটিনীকে।

নাটকে জোভান এবং তটিনী ছাড়া আরও অভিনয় করেছেন মনিয়া মিঠু, আবদুল্লাহ রানা, শাহবাজ সানী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১০

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১১

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১২

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৩

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৪

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৫

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৬

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৭

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৮

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৯

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

২০
X