বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৫:২৩ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

জোভান-নিহার ‘সহযাত্রী’

নাজনীন নাহার নিহা ও ফারহান আহমেদ জোভান। ছবি : সংগৃহীত
নাজনীন নাহার নিহা ও ফারহান আহমেদ জোভান। ছবি : সংগৃহীত

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিয়ে আসছেন নতুন ইউটিউব ফিল্ম ‘সহযাত্রী’। এখানে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী নাজনীন নাহার নিহাকে। দাম্পত্য জীবনের ভিন্নধর্মী এক ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই ফিল্ম।

গল্প লিখেছেন জোবায়েদ আহসান। চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন নিজেই মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তবে গল্পের পুরোটা এখনই প্রকাশ করতে চাননি তিনি। দর্শকদের জন্য কৌতূহল রেখে রাজ বলেন—‘স্বামী-স্ত্রী সৃষ্টিকর্তার জুড়ে দেওয়া একটি সম্পর্ক। সংসারে ভালোবাসা, মর্যাদা আর মায়া-মমতার ওপর দাঁড়িয়েই সুখী দাম্পত্য জীবন গড়ে ওঠে। কিন্তু এসব অনুভূতি দৃশ্যমান নয়। ফলে এগুলো আছে নাকি নেই—সে ভাবনা স্বামী-স্ত্রীকে কোথায় নিয়ে যেতে পারে, সেটাই দেখানোর চেষ্টা করেছি। তবে এতে বিরহ নয়, দর্শকরা বরং বিদ্রুপাত্মক ঢঙ খুঁজে পাবেন।’

২২ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত ঢাকার ফার্মগেট, উত্তরা ও সাভারে হয়েছে ‘সহযাত্রী’-র শুটিং। এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ডা. এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু, সুষমা সরকার, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপু, এমএনইউ রাজু, তাবাসসুম ছোঁয়া, তানজিম হাসান অনিক, ডিকন নূর, এস এম আশরাফুল আলম সোহাগ, এবি রোকন, শম্পা, শেরতাজ জাহান জেবিন, সেলজুক তারিক আল হাশিমী, শফিজ মামুন ও শামীম মোল্লা।

চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ। সম্পাদনা ও রঙ বিন্যাস করছেন রাশেদ রাব্বি। ফিল্মটিতে রয়েছে একটি মৌলিক গান ‘আঘাত’। গানটি গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। কথা লিখেছেন লুৎফর হাসান, সুর ও সংগীত পরিচালনায় আছেন শাহরিয়ার মার্সেল। আগামী সেপ্টেম্বরেই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘সহযাত্রী’।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

১১

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১২

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১৩

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১৪

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৫

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৬

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৭

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৮

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৯

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

২০
X