বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ফিফার প্রচারণায় বাংলাদেশের গান ‘যাদুর শহর’

ব্যান্ড চিরকুট। ছবি : সংগৃহীত
ব্যান্ড চিরকুট। ছবি : সংগৃহীত

বিশ্বের দরবারে বাংলাদেশের ব্যান্ডসংগীত পৌঁছে দেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে কাজ করে আসছে বাংলাদেশের গ্লোবাল ব্যান্ড চিরকুট। ইউরোপ, আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে সুমি-পাভেলরা নিজেদের গান নিয়ে দেশের প্রতিনিধিত্ব করে আসছেন দীর্ঘ সময় ধরে। যার ফলে তাদের গানের ভক্ত দেশ ও দেশের বাইরে সমানে সমান। এবার চিরকুট ব্যান্ডের কালজয়ী ‘যাদুর শহর’ গান দিয়ে একটি রিলস বানিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা তাদের ফুটসাল বিশ্বকাপ উপলক্ষেই একটি রিলস বানিয়ে শেয়ার করেছেন। যা চিরকুট এবং দেশের ব্যান্ড শ্রোতাদের গর্বিত করেছে।

গানটির সঙ্গে একটি ভিডিও জুড়ে দিয়ে ফিফার পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয় ‘ছোট্ট ফুটবলের সর্বশ্রেষ্ঠ প্রদর্শনী এখন আমাদের মাঝে।’ এরপরই ব্যান্ড ভক্তরা সেখানে কমেন্টস করতে থাকে। অনেকেই বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তার কথাও তুলে ধরেন।

এদিকে ফিফার পেজে গানটি শেয়ার করার বিষয়টি নিয়ে বেশ আনন্দিত চিরকুট ব্যান্ডের সদস্যরা। এ বিষয়ে কালবেলাকে ব্যান্ড প্রধান শারমিন সুলতানা সুমি বলেন, ‘অনুভূতি আর কী। ফিফার অফিসিয়াল পেজে বাংলা গান! আমাদের গান যারা ভালবাসে তাদের যেমন লেগেছে। আমাদেরও তেমন লেগেছে। এই ভালোলাগার বিষয়টি প্রকাশ করার নয়। জুলাই গণ অভ্যুত্থানেও এই গান ছাত্রদের সাহস যুগিয়েছে। নিজেদের গান থেকে এর চেয়ে আর বড় পাওয়ার কী হতে পারে। এই চিরকুট সবার।’

এদিকে আজ (১৪ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে ফুটসাল বিশ্বকাপ। যেখানে অংশ নিচ্ছে ২৪টি দেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদ্রাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১০

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১১

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১২

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৩

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৪

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৫

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৬

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

১৭

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

১৮

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

১৯

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

২০
X