বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সেই আবরারকে নিয়ে চলচ্চিত্র, মুক্তির তারিখ জানা গেল 

সেই আবরারকে নিয়ে চলচ্চিত্র মুক্তির তারিখ জানা গেল 
সেই আবরারকে নিয়ে চলচ্চিত্র মুক্তির তারিখ জানা গেল 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরেবাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের করুণ মৃত্যুর কথা কারও অজানা নয়। ২০১৯ সালের ৭ অক্টোবর অমানবিকভাবে পিটিয়ে মারা হয় তাকে। এবার আবরারকে নিয়ে নির্মাণ হয়েছে শর্ট ফিল্ম ‘রুম নম্বর ২০১১।’

জানা গেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শেখ জিসান আহমেদের উদ্যোগেই নির্মিত হয়েছে চলচ্চিত্রটি। অভিনয় করেছেন প্রায় শতাধিক শিক্ষার্থী।

জিসু এন্টারটেইনমেন্টের সোশ্যাল হ্যান্ডেল থেকে আবরারকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের খবরটি জানা যায়। পেজে শর্ট ফিল্মটির একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। পোস্টারের ক্যাপশনে লেখা হয়েছে, আসছে… ‘রুম নম্বর ২০১১।’ সত্য ঘটনা অবলম্বনে নির্মিত আমাদের প্রথম মৌলিক কাজ। বাংলাদেশ এবং আমেরিকায় একই সময়ে রিলিজ হবে। পেজ থেকে ‘একটিফুল’-কে ধন্যবাদ দেওয়া হয়েছে। তবে পোস্টারে আবরারের কথা উল্লেখ নেই।

জিসু এন্টারটেইনমেন্টের সিইও শেখ জিসান আহমেদ বলেন, হ্যাঁ, চলচ্চিত্রটি আবরার ফাহাদের ঘটনা অবলম্বনে নির্মাণ হয়েছে। বর্তমানে ফিল্মটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ইচ্ছা আছে আগামী ৭ অক্টোবর আবরারের মৃত্যুবার্ষিকীতে সিনেমাটি মুক্তি দেওয়ার।

জানা গেছে, ২৫ মিনিটের চলচ্চিত্র হতে পারে এটি। ‘রুম নম্বর ২০১১’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউবেও মুক্তি দেওয়া হবে।

উল্লেখ্য, ছাত্রলীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে আবরারকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। তখন আলোচিত এই হত্যাকাণ্ডের পর ফুঁসে ওঠে বুয়েটের শিক্ষার্থীরা। তাদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টিতে নিষিদ্ধ করা হয় ছাত্ররাজনীতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

১০

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১১

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১২

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৩

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৪

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৫

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৬

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৭

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৮

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৯

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X