বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বঁটি দিয়ে চুল কাটেন রুনা খান

অভিনেত্রী রুনা খান। ছবি : সংগৃহীত
অভিনেত্রী রুনা খান। ছবি : সংগৃহীত

ছোট পর্দার অভিনেত্রী রুনা খান। ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয় ছাড়াও তার রূপ-লাবণ্যে এখনো মুগ্ধ অনুরাগীরা। এ ছাড়াও তার ফ্যাশন ও স্টাইল ভক্তদের কাছে তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কখনো শাড়িতে, কখনো আবার খোলামেলা পোশাকে অনুরাগীদের তাক লাগিয়ে দেন রুনা।

এবার নো মেকআপ লুকসে ধরা দিলেন রুনা খান। চুল ছেঁটে নতুন হেয়ারস্টাইলে হাজির হলেন এই অভিনেত্রী। চুল ছাঁটার নেপথ্যের কারণও জানালেন রুনা খান।

মাস দুয়েক ধরে এক প্রকার নিভৃতেই ছিলেন রুনা। বৃহস্পতিবার থেকে হঠাৎ সামাজিকমাধ্যমে সরব হলেন তিনি। আলাদা লুকে হাজির হলেন রুনা। সেখানে স্পষ্ট ফুটে উঠেছে তার বয়সের ছাপ। চুল ছোট করে ফেলেছেন অভিনেত্রী।

ফেসবুকে কিছু ছবি পোস্ট করে রুনা লিখেছেন, নাই কাজ তো খৈ ভাজ। নিজের চুল নিজের হাতে কাটার ব্যারাম আমার পুরোনো। ইডেনে হলে থাকার সময় একবার কাঁচি ছিল না বলে বঁটি দিয়ে মাথার চুল কেটেছিলাম, বিয়ের পরও একবার ই.ডব্লিউর ওপর জেদ করে বঁটি দিয়ে চুল কেটে ফেলেছিলাম। সেই কাণ্ড দেখে আমার হলের বন্ধুরা আর ই.ডব্লিউর বিস্ময়ের সীমা ছিল না। এটা কীভাবে সম্ভব! কোনো মানুষ নিজের চুল নিজে কীভাবে বঁটি দিয়ে কাটতে পারে!

তিনি আরও লিখেছেন, দুই সময়েই কিন্তু আমি অলরেডি অভিনয় কর্মী হিসেবে কাজ করি। অনেকগুলো নাটকের শুটিংও করেছি, দুই সময়েই বঁটি দিয়ে কাটা হেয়ার-স্টাইলে। এইবার কাঁচি দিয়ে কাটছি। কলেজের বান্ধবী বলল বয়স হচ্ছে তো, উন্নতি হচ্ছে!

অভিনেত্রী আরও লিখেছেন, ‘এই বঙ্গদেশে বেশির ভাগ নারী, নিজের যখন যা ইচ্ছা করে তা করতে পারে না! আমিও পারি না! তবে এই যে আমার চুল আমি কাটব, যখন ইচ্ছা তখন কাটব, বঁটি দিয়ে ইচ্ছা করলে বঁটি দিয়া কাটব, কাঁচি দিয়ে ইচ্ছা করলে কাঁচি দিয়া কাটব। এই ইচ্ছাপূরণই আমার বাঁচিবার আনন্দ। আমি জানি আমি অদ্ভুতুড়ে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১০

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১১

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১২

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৩

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৪

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৫

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৬

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৭

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৮

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৯

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

২০
X