বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নাঈম-বৃষ্টির ‘যে স্বপ্ন ভালোবাসি না’ 

নাটকের দৃশ্যে নাঈম-বৃষ্টি
নাটকের দৃশ্যে নাঈম-বৃষ্টি

নাটকের দুই আলোচিত মুখ এফএস নাঈম ও তানিয়া বৃষ্টি ফের জুটি বেঁধে অভিনয় করলেন। নাটকের নাম ‘যে স্বপ্ন ভালোবাসি না’। ৬ বছর আগে একটি নাটকে অভিনয় করেছিলেন এই তারা। ফের জহির খান নতুন নাটকে নাঈম ও বৃষ্টিকে নিয়ে কাজ করলেন।

নাটকের গল্প লিখেছেন প্রশান্ত অধিকারী। ‘যে স্বপ্ন ভালোবাসি না’ নাটকে তারেক চরিত্রে দেখা যাবে এফএস নাঈমকে আর পূর্বা চরিত্রে তানিয়া বৃষ্টিকে।

গল্পে দেখা যাবে, ফ্যামেলি বাসায় একার জীবন তারেকের। অন্যদিকে পূর্বা তারেকের প্রেমিকা। তারেকের একটা চাকরি হলেই ঘর বাঁধবে এমনটা ধরে নেওয়া যায়। সব সম্পর্কেই কিছু মনোমালিন্য থাকে। পূর্বা কারও কাছে জানতে পারে তারেককে মার্কেটে দেখছে কোনো এক মেয়ের সঙ্গে। যা শুনে পূর্বার মাথা গরম। সন্ধ্যার পর পূর্বার ফোন। তারেক কোনোভাবেই বোঝাতে পারে না সঙ্গে যাকে দেখেছে সে তার মামাতো বোন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে দুজনের ঝগড়া আরও বাড়তে থাকে ফোনে। পূর্বা এক পর্যায় আত্মহত্যার হুমকি দেয়। ঠুনকো বিষয় নিয়ে পূর্বা এমন করবে, বিরক্ত হয় তারেক। রাতের বেলায় হুট করে বাসায় হাজির হয় পূর্বা। পূর্বাকে দেখে চমকে যায় তারেক সে সাথে ভয় ও পায়। পূর্বা যে ঘুমের ওষুধ বা নেশা জাতীয় কিছু খেয়ে এসেছে দেখেই বোঝা যায়। পূর্বা ধীরে ধীরে অসুস্থবোধ করে। মধ্যরাতে তারেক পড়ে মহা বিপদে। ডাক্তার ডাকবে নাকি হাসপাতালে নিয়ে যাবে, তারেক এসব ভাবতে ভাবতেই পূর্বা নিশ্চুপ হয়ে যায়। তারেক বেহুশ হওয়ার উপক্রম। এমন সময় বাসায় কড়া নাড়ে পুলিশ। তারেক কি ফেঁসে যায়? পূর্বা কি বেঁচে ছিল? নাকি মৃত্যুবরণ করে এসব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে হবে নাটক ‘যে স্বপ্ন ভালোবাসি না।’

এফএস নাঈম বলেন, সুন্দর গল্পের একটা নাটক। কাজ করে ভালো লেগেছে। দীর্ঘদিন পর তানিয়ার সঙ্গে অভিনয় করলাম। বেশ ভালো লেগেছে কাজটি করে। দর্শকরা পছন্দ করলে শ্রম সার্থক হবে।

তানিয়া বৃষ্টি বলেন, নাঈম ভাই দারুণ একজন অভিনেতা। ভালো মনের মানুষ। তার সঙ্গে কাজ করাটা আনন্দের। শুটিং সেটে অনেক হেল্প করেছেন নাঈম ভাই। আমার কাজ যারা পছন্দ করেন সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ।

নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রহিম সুমন রাজিব ঘোষ, ত্বহা খান, হামিদুর রহমান, আহমেদ জিসানসহ আরও অনেকে। নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে জানিয়েছেন নির্মাতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১০

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১১

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১২

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৩

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৪

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১৫

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৬

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৭

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৮

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৯

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

২০
X