তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০২:২৫ পিএম
প্রিন্ট সংস্করণ

আবারও জুটি হচ্ছেন তারা

শাহরিয়ার নাজিম জয় ও কুসুম সিকদার I ছবি: সংগৃহীত
শাহরিয়ার নাজিম জয় ও কুসুম সিকদার I ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন ছোট পর্দার একসময়ের জনপ্রিয় জুটি শাহরিয়ার নাজিম জয় ও কুসুম সিকদার। প্রায় ১৫ বছর পর এই দুই শিল্পীকে আবার দেখা যাবে একসঙ্গে, তবে এবার টেলিভিশন নাটকে নয়—একটি ওটিটি ওয়েব সিরিজে।

ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত তিন পর্বের ওয়েব সিরিজ ‘পাপকাহিনি ২’–এ জুটি বাঁধছেন জয় ও কুসুম। সিরিজটি নির্মিত হচ্ছে আইস্ক্রিন প্ল্যাটফর্মের জন্য আর এর পরিচালকও শাহরিয়ার নাজিম জয় নিজেই।

সিরিজটির গল্প আবর্তিত হয়েছে চিরচেনা প্রবাদ—‘লোভে পাপ, আর পাপে মৃত্যু’—এ ভাবনাকে কেন্দ্র করে। নির্মাতা ও অভিনেতা—দুই পরিচয়ে এ প্রকল্পে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত জয়। তিনি জানান, এমন গল্পে অভিনয়ের সুযোগ তার জন্য আনন্দের, পাশাপাশি দীর্ঘদিন পর কুসুমের সঙ্গে কাজ করাটাও তার কাছে বিশেষ অনুভূতির।

দুই দশকের বেশি আগে শোবিজে পথচলা শুরু করেন জয় ও কুসুম। ২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক চ্যাম্পিয়ান হওয়ার পর কুসুমের প্রথম নাটক ‘বিয়ের আংটি’–তে তার সহশিল্পী ছিলেন জয়। এরপর নিয়মিতভাবে তারা একসঙ্গে বহু নাটকে কাজ করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। তবে সময়ের ব্যবধানে দুজনের পথ আলাদা হয়ে যায়। কুসুম কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন আর জয় অভিনয় ছাড়াও উপস্থাপনায় মনোযোগ দেন।

কুসুম সিকদার বলেন, ‘পুরোনো সহশিল্পীদের সঙ্গে কাজের আনন্দ আলাদা। তার ভাষায়, ‘জয় আর আমি একই সময়ে বড় হয়েছি, তাই আমাদের বোঝাপড়াটা সহজ। এই সিরিজের পরিকল্পনার শুরু থেকেই আমরা যুক্ত। মনে হচ্ছে, ভালো একটি কাজ হতে যাচ্ছে।’

উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মে একাধিক আলোচিত কাজের মাধ্যমে নতুন করে দর্শকদের নজর কেড়েছেন শাহরিয়ার নাজিম জয়। চরকি, আইস্ক্রিন ও হইচইয়ে প্রচারিত ‘৭ নম্বর ফ্লোর’, ‘গুটি’, ‘পাপকাহিনি’, ‘৮৪০’, ‘জিম্মি’ ও ‘আম্মাজান’-এর মতো সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়েছে। যুক্তরাষ্ট্রে কয়েক মাস কাটিয়ে সম্প্রতি দেশে ফিরে নতুন কাজের প্রস্তুতিও নিচ্ছেন তিনি।

‘পাপকাহিনি ২’-এর শুটিং শুরু হবে চলতি মাসের শেষ সপ্তাহে। এই সিরিজে জয় ও কুসুমের পাশাপাশি অভিনয় করবেন রুনা খান ও আশনা হাবিব ভাবনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X