বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

রুনা লায়লার জন্মদিনে গাইবেন সাব্বির-প্রিয়াংকা

কণ্ঠশিল্পী সাব্বির ও প্রিয়াংকা বিশ্বাস। ছবি : সংগৃহীত
কণ্ঠশিল্পী সাব্বির ও প্রিয়াংকা বিশ্বাস। ছবি : সংগৃহীত

উপমহাদেশের নন্দিত সংগীতশিল্পী রুনা লায়লা। তার গান বাংলাদেশের কোটি মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। দেশের বাইরেও বিপুল জনপ্রিয় তিনি। এখন পর্যন্ত ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন এই কণ্ঠশিল্পী। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের অনেক সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা গানের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। বেশ কয়েকবার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। একই সঙ্গে স্বাধীনতা পুরস্কারসহ দেশ-বিদেশে অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

১৭ নভেম্বর খ্যাতিমান শিল্পী রুনা লায়লার জন্মদিন। এ দিন তিনি ৭১ পেরিয়ে ৭২-এ পা রাখবেন। কিংবদন্তি এই শিল্পীর জন্মদিন উপলক্ষে এনিগমা টিভি বিশেষ উদ্যোগ নিয়েছে। এ দিন নিহার সুলতানার প্রযোজনায় আজ গানের দিন-এ রুনা লায়লাকে সম্মান জানিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে।

সংগীতশিল্পী ইউসূফ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানটি সরাসরি রোববার রাত ৮টায় এনিগমা টিভিতে দেখা যাবে। জানা গেছে, রুনা লায়লাকে শ্রদ্ধা জানিয়ে তার কিছু শ্রোতাপ্রিয় গান গাইতে দেখা যাবে এ প্রজন্মের কণ্ঠশিল্পী সাব্বির ও প্রিয়াংকা বিশ্বাসকে। অনুষ্ঠানটি উপভোগ করা যাবে এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটেও।

এ ব্যাপারে এনিগমা টিভির ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ বলেন, রুনা লায়লা বাংলা ভাষাভাষীদের অহংকারের নাম। তাকে নিয়ে কিছু করতে পারা মানে গানপ্রিয় শ্রোতাদের সম্মান জানানো। সত্যি বলতে একজন রুনা লায়লাকে নিয়ে অনেক কিছু অনেকভাবেই করা যায়। আমরা এদিন দুজন জনপ্রিয় শিল্পীর কণ্ঠে রুনাভক্তদের শোনাবো তার প্রিয় কিছু গান। আশা করছি শ্রোতা-দর্শকরা আমাদের সঙ্গেই থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১০

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১১

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১২

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১৩

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১৪

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১৫

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৬

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৭

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৮

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৯

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

২০
X