বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করলেন নাগা-শোভিতা

বিয়ে করলেন নাগা-শোভিতা

আবারও বিয়ে করলেন দক্ষিণী সিনেমার তারকা নাগা চৈতন্য। তার স্ত্রীর নাম শোভিতা ঢুলিপালার। আজ বুধবার (৪ ডিসেম্বর) হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওসে বিয়ের আসর বসেছিল।

টাইমস নাউ-এর খবর, বুধবার রাত ৮টা ১৫ মিনিটে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন নাগা ও শোভিতা। দুই পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা। এটি শোভিতার প্রথম বিয়ে হলেও নাগার দ্বিতীয়।

জানা গেছে, নাগা চৈতন্য ও শোভিতা বিয়েতে ঐতিহ্যবাহী সাজে সেজেছিলেন। বর নাগা পাঞ্চ (এক ধরনের ধুতি) ও পাঞ্চাবি পরেছিলেন। তার দাদা, কিংবদন্তি অভিনেতা-প্রযোজক আক্কিনেনি নাগেশ্বর রাওকে শ্রদ্ধা জানান। শোভিতার পরনে ছিল ঐহিত্যবাহী সিল্কের শাড়ি।

‘মেড ইন হেভেন’-খ্যাত অভিনেত্রী শোভিতা তার সাংস্কৃতিক শিকড়কে সম্মান জানাতে কাঞ্জিভরম সিল্ক শাড়ি পরেন। যেখানে সোনার জরি ব্যবহার করা হয়েছে।

আলোচিত তারকা দম্পতি ছিলেন নাগা চৈতন্য ও অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এই বিয়ে বিচ্ছেদের পর অভিনেত্রী শোভিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা। তাদের প্রেমের গুঞ্জন দীর্ঘদিন চাউর থাকলেও দুজনেই চুপ ছিলেন। চলতি বছরের ৮ আগস্ট এ জুটি বাগদান সারেন। এরপর গত ২৯ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠিত তাদের গায়েহলুদের অনুষ্ঠান।

২০১৮ সালে মুক্তি পায় শোভিতা অভিনীত ‘গুদাচারি’ সিনেমা। ২০২২ সালে পারিবারিক একটি অনুষ্ঠানে শোভিতা-নাগার প্রথম দেখা হয়। দুই বছর প্রেমের পর বিয়ে করলেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X