বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ পিএম
অনলাইন সংস্করণ

কম বয়সী ছেলের সঙ্গে ফটোশুট করে বিতর্কে বুবলী

কম বয়সী ছেলের সঙ্গে ফটোশুট করে বিতর্কে বুবলী
কম বয়সী ছেলের সঙ্গে ফটোশুট করে বিতর্কে বুবলী

আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীর বিয়ের সাজের কিছু্ ছবি নতুন করে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেই প্রশ্ন তুলেছেন বুবলী নতুন করে বিয়ের পিঁড়িতে বসলো কিনা! কিন্তু তার থেকে বেশি বিতর্ক তুলেছে বরের সাজের তরুণকে নিয়ে। কে এই তরুণ? তার থেকে বেশি আগ্রহের বিষয় তার বয়স। কারণ বুবলীর বয়সের তুলনায় তার বয়স যে নিতান্ত কম তা দৃশ্যমান। এ অসম জুটির যুগলবন্দি নিয়ে কেউ বলেছেন, আবার কী বিয়ে করে ফেললেন বুবলী! আবার কেউ বলেছেন হাঁটুর বয়সী ছেলের সঙ্গে বিয়ে! কেউ কেউ এও বলেছেন, নব্য রহিম-রূপবান!

এ বিষয়ে কথা বলেছেন কোরিওগ্রাফার গৌতম সাহা। তিনি জানান, এগুলো কোনো বিয়ের ছবি না। এটি একটি ফটোশুট এবং বুবলীর সঙ্গে বরের বেশে ছিলেন তরুণ মডেল ওয়াসিফ খান।

তিনি আরও বলেন, বুবলীর সঙ্গে আমি ৩টি ফটোশুট করেছি। একটি ওয়েডিং, একটি হলুদ এবং একটি মেহেদী শুট। তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন এবং সময়মতো শুটে উপস্থিত হয়েছেন। তার সঙ্গে কাজ করে বেশ আনন্দ পেয়েছি। কাজ ছাড়া বুবলী কিছুই চিন্তা করে না। যখন সেটে থাকে, খেতে বললেও খায়না। সব সময় বলে, আগে কাজ তারপর খাওয়াদাওয়া।

এ বিষয়ে বুবলী বলেন, আমরা জানতাম, এমন কিছু আলোচনা হবে। কেউ পজিটিভভাবে নেবে, কেউ ভিন্নভাবে দেখবে। তবে, সৎ কথা বললে, এই আলোচনাই আমাদের ফটোশুটকে সফল করেছে।

এ ছাড়া অল্পবয়সী তরুণের সঙ্গে ফটোশুট নিয়ে এই নায়িকা বলেন, আমার ক্যারিয়ারে ৮-৯ বছর হয়ে গেছে। যদি আমরা নতুনদের সঙ্গে কাজ না করি, কিছু ভিন্নতা না আনি, তবে দর্শকও পরিবর্তন দেখবে না।

জানা যায়, এ সাজের মেকওভার করেছেন আকলিমা খান, কোরিওগ্রাফি গৌতম সাহা, পোশাক অঞ্জরা, গহনা রয়াল রুবিস থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১০

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১১

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১২

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৩

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৪

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৫

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৬

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৭

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৮

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

১৯

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

২০
X