বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩২ পিএম
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘সবুজ গ্রাম পাথরের শহর’র শুটিং লোকেশনে একঝাঁক তারকা

‘সবুজ গ্রাম পাথরের শহর’র শুটিং লোকেশনে একঝাঁক তারকা

একঝাঁক তারকা নিয়ে শুটিং শুরু হলো বৈশাখী টিভির ইনহাউস দীর্ঘ ধারাবাহিক ‘সবুজ গ্রাম পাথরের শহর’ নাটকের। এ উপলক্ষে ঢাকার অদূরে পূবাইল বাদশা মিয়ার বাড়ি শুটিং হাউসে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। নাটকের আনুষ্ঠানিকতা শুরু হয় কেক কাটার মাধ্যমে। বৈশাখী টিভির ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নাটকের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।

তাদের মধ্যে কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান, শ্যামল মাওলা, শরাফ আহমেদ জীবন, মায়মুনা মম, একে আজাদ সেতু, সূচনা শিকদার, সেমন্তী সৌমি, শারমিন ইমু সাথী, তানিয়া লিজা অন্যতম।

সাংবাদিকদের সামনে নাটকের সার্বিক বিষয় তুলে ধরেন চিত্রনাট্যকার ইউসুফ আলী খোকন ও পরিচালক রুমান রুনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈশাখী টিভির মিডিয়া মুখপাত্র দুলাল খান।

বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে ‘সবুজ গ্রাম পাথরের শহর’ নাটকের সার্বিক ব্যবস্থাপনায় আছেন বৈশাখী টিভির ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মান। প্রযোজনা বৈশাখী টেলিভিশন, অনুষ্ঠান বিভাগ।

নাটকের অভিনয় শিল্পীরা হলেন দিলারা জামান, সালাউদ্দিন লাভলু, আশীষ খন্দকার, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), শরাফ আহমেদ জীবন, শ্যামল মাওলা, মায়মুনা মম, শামিম আহমেদ মনা, সেমন্তী সৌমি, শতাব্দী ওয়াদুদ, একে আজাদ সেতু, শারমিন ইমু সাথি, শবনম পারভীন, সূচনা শিকদার, রেশমা আহমেদ, নুর এ আলম নয়ন, জুনেদ আতিক, তানিয়া লিজা, দাউদ নূর, শহীদ চিশতী, আজরা জেবিন তুলি, অমিতাভ রাজীব, নিয়ামুল করিম, শিখা কর্মকার, জাফর মাহফুজ, তুহিন খান, মো. রফিকসহ আরও অনেকেই।

গল্পকার টিপু আলম মিলন বলেন, সবুজ গ্রাম পাথরের শহর নাটক মূলত সমাজ সচেতনতার এক আখ্যান। একটা সময় গ্রামের মানুষগুলো প্রকৃতির মতই সহজ-সরল ছিল, অন্যদিকে শহরের মানুষগুলোও তাদের জীবনযাত্রার মান উন্নয়নে দিন দিন নিজেদের আবেগ অনুভূতির জায়গাটা হারিয়ে ফেলেছে। কিন্তু বর্তমানে শহরের সভ্যতায় গ্রামকে সাজাতে গিয়ে বিলিন হয়ে যাচ্ছে সহজ সরল মানুষগুলোর সহজ সরল জীবনযাপনের সবকিছু। যে কারণে, গ্রামের সহজ সরল মানুষের আনন্দ-বেদনার কাব্য যেমন ফুটে উঠেছে এ নাটকে তেমনি চিত্রায়িত হয়েছে ইট পাথরে গড়ে ওঠা মানুষের বাস্তব চিত্র। যাদের হৃদয় যেন আজ পাথরের মতোই শক্ত। গ্রামে-গঞ্জ-শহরে একই চিত্র। নানা ঘাত-প্রতিঘাত, অসংগতি আর বৈষম্য সমাজ তথা রাষ্ট্র উন্নয়নে দারুণ অন্তরায়। সামাজিক দায়বদ্ধতা থেকেই এ নাটকের কিছু মানুষ এগিয়ে আসে। কেউ সফল হয় কেউ হয় না। কিন্তু তাদের সংগ্রাম থেমে থাকে না, নিয়ত এগিয়ে চলে সামনের দিকে। বরাবরের মতো আমার এ গল্পের নাটকটিও দর্শকদের ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফলভাবে শেষ: শেহবাজ শরিফ  

চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনালে আগুন

আশুরা নিয়ে প্রচলিত ৫ ভুল ধারণা

৪ বছর পর শিপ্রা হত্যার রহস্য উদঘাটন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছেলের হাতে প্রাণ গেল বাবার

ডিসি সারওয়ারকে শুভাকাঙ্ক্ষীর খোলা চিঠি, জানালেন অজানা তথ্য

যুব অধিকার পরিষদের নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

৬ জেলায় সেনা মোতায়েনের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা, যুবলীগ নেতা আটক

১০

কে হতে যাচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১১

কাঠগড়ায় দাঁড়িয়ে ইনুর হুমকি, ‘কি করতেছে তা খাতায় সংরক্ষণ করে রাখছি’

১২

নামাজে শরিক হওয়ার পর সামনে খালি জায়গা দেখলে যা করবেন

১৩

হাসপাতালে মনির খানের মা, স্বস্তির খবর দিলেন গায়ক

১৪

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

১৫

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

১৬

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

১৭

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

১৮

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

১৯

দুদকের সার্চ কমিটি গঠন

২০
X