বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল আনুশকার ‘ঘাঁটি’ মুক্তির তারিখ 

জানা গেল আনুশকার ‘ঘাঁটি’ মুক্তির তারিখ 
জানা গেল আনুশকার ‘ঘাঁটি’ মুক্তির তারিখ 

বাহুবলী খ্যাত অভিনেত্রী আনুশকা শেঠি। বাহুবলী সিনেমায় তার অভিনয়ের জাদু দেখিয়ে জয় করে নেন লাখো ভক্তের হৃদয়। এবার আনুশকা অভিনীত আরেকটি প্যান-ইন্ডিয়া সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ছবিটির নাম ‘ঘাঁটি’। ২০২৫ সালের ১৮ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে এটি। খবর: বলিউড হাঙ্গামা

কৃষ্ণ জাগরলামুদির পরিচালনায় এই সিনেমাটিতে আনুশকার পাশাপাশি আরও অভিনয় করেছেন জগপতি বাবু, রম্যা কৃষ্ণন, বিক্রম প্রভুসহ আরও অনেকে।

এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সিনেমা মুক্তির তারিখের পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানে আনুশকাকে এক ভয়ংকর লুকে দেখা যায়। তিনি শাড়ি পরিহিত অবস্থায় একটি পাহাড়ের ওপরে বন্দুক হাতে দাঁড়িয়ে রয়েছেন। তার কঠোর দৃষ্টি এবং মুখে রক্তের দাগ সিনেমায় তার চরিত্রের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে। ফলে দর্শকমহলে সিনেমাটি উত্তেজনা সৃষ্টি করছে।

ভিকটিম, ক্রিমিনাল, লেজেন্ড ট্যাগলাইনসহ ‘ঘাঁটি’ সিনেমা একটি অপ্রথাগত কাহিনির প্রতিশ্রুতি দিচ্ছে। যেখানে মানবতা, বেঁচে থাকা এবং মুক্তির বিষয়বস্তুগুলো অনুসন্ধান করা হবে। এই ছবিটির গল্প সঠিক এবং ভুলের মাঝের ধূসর অঞ্চলে পা রাখবে, যেখানে কিংবদন্তিরা জন্ম নেয়।

কৃষ্ণের পরিচালনায় এটি একটি চিত্তাকর্ষক এবং অ্যাকশন-প্যাকড চলচ্চিত্র হিসেবে মুক্তি পেতে যাচ্ছে। আগামী বছর ‘ঘাঁটি’ একাধিক ভাষায় মুক্তি পাবে, যার মধ্যে রয়েছে তেলেগু, তামিল, কন্নড়, মালায়ালাম এবং হিন্দি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X