মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ পিএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্মাতা শ্যাম বেনেগাল আর নেই

কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল। ছবি : সংগৃহীত
কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল। ছবি : সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের আত্মজৈবনিক সিনেমা ‘মুজিব : দ্য মেকিং অব অ্যা নেশন’-এর নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন। খবর নিউজ এইটিনের।

সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মুম্বাইয়ে ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্রকার।

শ্যাম বেনেগালকে ১৯৭০ থেকে ১৯৮০-এর দশকের ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্মাতাদের একজন মনে করা হয়। তার সিনেমা যেমন শৈল্পিক আবেদনের জন্য সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে, তেমনি আলোচিত হয়েছে সাধারণ দর্শকের কাছেও।

শ্যাম বেনেগালের পরিচালনায় ২০২৩ সালে মুক্তি পায় শেখ মুজিবুর রহমানের জীবন অবলম্বনে সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছিল সিনেমাটি।

বাস্তবমুখী সিনেমা নির্মাণের জন্য খ্যাতি অর্জন করা বেনেগাল ভারতের প্রথমসারির নির্মাতাদের অন্যতম। ১৯৭৪ সালে ‘অঙ্কুর’ সিনেমা দিয়ে বড়পর্দায় নির্মাতা হিসেবে হাতেখড়ি তার। এরপর ‘মন্থন’, আরোহণ’, ‘দ্য মেকিং অব দ্য মহাত্মা’, ‘নেতাজী সুভাষ চন্দ্র বসু : দ্য ফরগটেন হিরো’সহ অনেক সিনেমা নির্মাণ করেছেন তিনি।

১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ত্রিকাল’ সিনেমার জন্য সেরা পরিচালক হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান বেনেগাল। দীর্ঘ ক্যারিয়ারে সবমিলিয়ে ১৮টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও একটি করে ফিল্মফেয়ার এবং নন্দী অ্যাওয়ার্ড জিতেছেন তিনি। সিনেমায় অবদানের জন্য ভারত সরকার কর্তৃক ২০০৫ সালে বেনেগালকে সম্মানজনক দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়। এ ছাড়াও ১৯৭৬ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী ও ১৯৯১ সালে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ লাভ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X