বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০৩:৪৭ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

‘মুজিব : একটি জাতির রূপকার’-এর ট্রেলার প্রকাশ

‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার দৃশ্যে বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ। ছবি : ভিডিও থেকে
‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার দৃশ্যে বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ। ছবি : ভিডিও থেকে

অবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি বহুল প্রতীক্ষিত সিনেমা ‘মুজিব : একটি জাতির রূপকার’-এর ট্রেলার প্রকাশিত হয়েছে। এ মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।

রোববার (১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে সিনেমার মুক্তি উপলক্ষে ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, দেশের সিনেমা হলে আগামী ১৩ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। তবে যৌথ প্রযোজনার এ সিনেমাটি ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর। ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন এনএফডিসি তাদের ফেসবুক পেজে ভারতে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।

সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন অতুল তিওয়ারি ও শামা জাইদি। এতে অ্যাকশন ডিরেক্টরের দায়িত্বে ছিলেন ম্যাম কৌশল, মিউজিকে ছিলেন সান্তনু মৈত্র। চলচ্চিত্রের পোশাক পরিচালনার দায়িত্বে ছিলেন পিয়া বেনেগাল।

নির্মাতার প্রত্যাশা, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে এবং দর্শকদের কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে আনকাট সেন্সর পাওয়া এ সিনেমাটি। ৮৩ কোটি টাকা ব্যয়ে ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার এ সিনেমা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাঙালিরা।

গত মাসে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মুজিব’ সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। সে সময় তথ্যমন্ত্রী জানিয়েছিলেন, অক্টোবরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X