বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৩, ০৪:০৬ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সততা দিয়ে ছবিটি বানিয়েছি : শ্যাম বেনেগাল

শ্যাম বেনেগাল। ছবি : সংগৃহীত
শ্যাম বেনেগাল। ছবি : সংগৃহীত

শুক্রবার (১৩ অক্টোবর) দেশের ১৫৩টি হলে মুক্তি পেয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার এই চলচ্চিত্র পরিচালনা করেছেন শ্যাম বেনেগাল। নির্মাতা জানিয়েছেন, অনেক পরিশ্রম করে সততা দিয়ে চলচ্চিত্রটি তৈরি করেছি।

সংবাদমাধ্যমকে শ্যাম বেনেগাল বলেন, ‘ভালো লাগছে। আমার যা করার ছিল, তা করেছি। এবার বাংলাদেশের দর্শক বলবেন সিনেমাটি তাদের কেমন লেগেছে। আমরা অনেক পরিশ্রম করে চলচ্চিত্রটি বানিয়েছি। আমাদের কাছে সিনেমাটি অবশ্যই ভালো’।

তিনি আরও বলেন, ‘দেখা যাক বাংলাদেশের দর্শক কেমন প্রতিক্রিয়া জানায়। তার (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) পরিবারের সবার কী রকম লাগে। তারই অপেক্ষায় আছি’।

শরীর সুস্থ না থাকায় ঢাকায় আসেননি এই পরিচালক। জানিয়েছেন, এখন মুম্বাইয়ে আছেন তিনি। ঢাকায় আসার কোনো পরিকল্পনা নেই তার।

নির্মাতা বলেন, ‘আমরা সততা দিয়ে সিনেমাটি বানিয়েছি। এখন দর্শকের ভালো লাগবে নাকি খারাপ লাগবে, সেটাই বড় কথা।’

সিনেমাটির অভিনয়শিল্পীদের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের একসঙ্গে লম্বা ভ্রমণ ছিল। তাদের সঙ্গে কাজ করে দারুণ মজা পেয়েছি। খুবই উপভোগ করেছি। অভিনেতা হিসেবে তারা অত্যন্ত ভালো। সিনেমার অনেকটা অংশের শুটিং মুম্বাইয়ে হয়েছে, বাংলাদেশেও শুটিং করেছি। সব মিলিয়ে ভালো অভিজ্ঞতা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধুর বায়োপিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X