বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:১৩ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

মিলিয়ন ছাড়াল ‘কালবেলা ড্রামা’র প্রথম নাটক

পাগলের সুখ মনে মনে নাটকের দৃশ্যে নিলয়-হিমি।
পাগলের সুখ মনে মনে নাটকের দৃশ্যে নিলয়-হিমি।

জনপ্রিয় সংবাদমাধ্যম ‘কালবেলা’ সংবাদের পাশাপাশি বিনোদন জগতের উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে। বাংলা নাটকের ঐতিহ্য ফিরিয়ে আনতে ও দর্শকদের মানসম্মত নাটক উপহার দিতে নতুন বছরের প্রথমদিনে যাত্রা শুরু করেছে ‘কালবেলা ড্রামা’র ইউটিউব চ্যানেল।

প্রথমদিনেই মুক্তি পাওয়া জনপ্রিয় তারকা জুটি নিলয় আলমগীর ও হিমির বছরের প্রথম নাটক ‘পাগলের সুখ মনে মনে’ পেয়েছে তুমুল দর্শকপ্রিয়তা। মাত্র ৩ দিনেই মিলিয়ন দর্শকের চোখ পড়েছে নাটকটিতে।

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, আর্তমানবতা, প্রাণী ও প্রকৃতি প্রেমের গল্প ‘পাগলের সুখ মনে মনে’। আশিয়ান গ্রুপ নিবেদিত নাটকটি পরিচালনায় ছিলেন শাহনেওয়াজ রিপন আর চিত্রনাট্য করেছেন সুস্ময় সুমন।

নাটকটিতে আরও অভিনয় করেছেন- তানজিম হাসান অনিক, সিয়াম নাসির, স্নেহাসহ অনেকেই। এসআর মজুমদার নাহিদ, জাকিউল ইসলাম রিপন, জোবায়ের ইবনে বকর, সোহেল হাসান ও শাহনেওয়াজ রিপনের মতো নাট্যনির্মাতারাও অভিনয় করেছেন এই নাটকে। অভিনেতা, নির্মাতাদের পাশাপাশি অভিনয় করতে দেখা গেছে টাইসন নামে একটি কুকুরকে। পর্দায় তার অনবদ্য অভিনয় দেখে অবাক দর্শকরা।

গল্পে নিলয় আলমগীর অভিনীত ‘পাগলা সুমন’ চরিত্রকে আর্ত মানুষ ও পশুপ্রেমীরূপে দেখা যায়। সমাজের দৃষ্টিভঙ্গীর বাহিরে গিয়ে তার এ অনন্য মানবতার নজির উল্টো তাকে ‘পাগলা’ উপাধি দেয়। হিমির চরিত্রটি শান্তশিষ্ট ও সংবেদনশীল। তানজিম হাসান অনিক ফুটিয়ে তুলেছেন এক ক্ষমতালোভী তরুণের চরিত্র। এমন নানান চরিত্রে দুর্দান্ত এক নির্মাণ হয়ে উঠেছে নাটকটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

নিহত ৪ গারো পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

১৩ বছর আগের হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

১০

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

১৩

বিশ্ব বাবা দিবস আজ

১৪

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১৫

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

১৬

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১৭

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১৮

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

২০
X