মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০১:৫৩ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

তারকাদের পোস্টে শোকের ছায়া

বাঁ দিক থেকে জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী ও জায়েদ খান। ছবি : সংগৃহীত
বাঁ দিক থেকে জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী ও জায়েদ খান। ছবি : সংগৃহীত

আজ জাতীয় শোক দিবস আজ। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী। এই দিনে শোকের ছায়া বিরাজ করছে তারকা মহলে। কেউ বর্ণে, কেউ আবার ছবি পোস্ট করে স্মরণ করছে বঙ্গবন্ধুকে। শোকের দেখা মিলেছে জয়া আহসান, মাহিয়া মাহি, চঞ্চল চৌধুরী ও জায়েদ খানসহ দেশের বেশকিছু তারকার ফেসবুক পোস্টে।

জয়া লিখেছেন, ‘মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার ও ১৫ আগস্টের নিহত সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’

সুমন রহমানের আঁকা বঙ্গবন্ধুর একটি ছবি ফেসবুকে পোস্ট করে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা’। ছবিটিকে নিজের প্রোফাইল পিকচার করে নিয়েছেন এই অভিনেতা।

বঙ্গবন্ধুর একটি ছবি পোস্ট করে জায়েদ খান লিখেছেন ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সঙ্গে নিহত সকল প্রাণের প্রতি বিনম্র শ্রদ্ধা!’

জ্যেষ্ঠ অভিনেত্রী অরুণা বিশ্বাস লিখেছেন, ‘আজকে ১৫ই আগস্টের পোস্ট, যাদের হা হা হা রিয়েক্ট পাওয়া যাবে তাদের প্রত্যেকটি মানুষকে আইনের আওতায় আনা উচিত। আমাদের আবেগ, আমাদের কষ্ট, আমাদের বেদনা—কারো কাছে হাসির বিষয় হতে পারে না।

আরও পড়ুন : জাতীয় শোক দিবস আজ

শোকের ছায়া দেখা গিয়েছে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পোস্টে। চিত্রনায়িকা মাহিয়া মাহি, চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা শতাব্দী ওয়াদুদ, অভিনেত্রী শাহনুর ও হুমায়রা সুবাহও স্মরণ করেছেন বঙ্গবন্ধুকে। এ ছাড়া উপস্থাপক সাজু খাদেম তার পোস্টে লিখেছেন, ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: জাতীয় শোক দিবস ২০২৩
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১০

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১১

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১২

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৩

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৪

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৫

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৬

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৭

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৮

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

২০
X