বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৩, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

ওটিটি প্ল্যাটফর্মে ‘হাসিনা: আ ডটারস টেল’

‘হাসিনা: আ ডটারস টেল’–এর পোস্টার। ছবি : সংগৃহীত
‘হাসিনা: আ ডটারস টেল’–এর পোস্টার। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘হাসিনা: আ ডটারস টেল’। এবার ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেতে চলেছে এটি। এতে বঙ্গবন্ধুকন্যার ব্যক্তিগত জীবনের নানা গল্প তুলে ধরা হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের সঙ্গে এই প্রামাণ্যচিত্রের সম্পৃক্ততার কথা মাথায় রেখে আজ জাতীয় শোক দিবসে চরকিতে মুক্তি পাচ্ছে এটি।

‘হাসিনা: আ ডটারস টেল’ প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও অ্যাপলবক্স ফিল্মস। এর প্রযোজক রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। পরিচালনা করেছেন পিপলু আর খান।

প্রামাণ্যচিত্রটি ২০১৮ সালের ১৬ নভেম্বর সারা দেশের নির্ধারিত সিনেমা হলে প্রথম প্রদর্শন হয়। আন্তর্জাতিক কয়েকটি চলচ্চিত্র উৎসবেও প্রদর্শন হয় ‘হাসিনা: আ ডটারস টেল’। পরে টেলিভিশনেও সম্প্রচারিত হয়। সেই ধারাবাহিকতায় এবার এটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

আরও পড়ুন : টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রামাণ্যচিত্রের পরিচালক পিপলু বলেন, ‘ডকুড্রামায় শেখ হাসিনার রান্নাঘর থেকে শুরু করে সরকারপ্রধানের দায়িত্ব পালন, বেঁচে থাকার সংগ্রামসহ ব্যক্তিগত, পারিবারিক ও রাজনৈতিক জীবনের নানা দিক ফুটে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানার জীবনের কথাও উঠে এসেছে এতে। এই ডকুড্রামার মধ্য দিয়ে একটি সত্যনিষ্ঠ জীবনপ্রবাহকে পর্দায় হাজির করতে চেয়েছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১০

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১১

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১২

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৩

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৪

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৫

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৬

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৭

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৯

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

২০
X