বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

স্মরণে সংগীতশিল্পী মোহাম্মদ মফিজুর রহমান

স্মরণে সংগীতশিল্পী মোহাম্মদ মফিজুর রহমান। ছবি: কালবেলা
স্মরণে সংগীতশিল্পী মোহাম্মদ মফিজুর রহমান। ছবি: কালবেলা

কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি গান ‘ফুলেরও জলসায় নীরব কেন কবি’। এই গানের কথার মতোই নীরব হয়ে গেলেন খ্যাতমান নজরুল সংগীতশিল্পী মোহাম্মদ মফিজুর রহমান। তিনি সংগীতশিল্পীর পাশাপাশি নজরুল সংগীত বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন সরকারি সংগীত কলেজে।

গত ৩০ ডিসেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান এ গুণী শিল্পী। তারই পরিপ্রেক্ষিতে কক্সবাজার সমিতি-ঢাকা ও সরকারি সংগীত কলেজের আয়োজনে মফিজুর রহমানের স্মরণে শুক্রবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত হয় শোকসভা ও দোয়া মাহফিল।

সংগীত কলেজের পক্ষ থেকে ডালিম কুমার বড়ুয়া বলেন, ‘৩০ তারিখ সে যেদিন আমাদের ছেড়ে চলে গেছে, সেদিন সে আমাকে বলে ৩১ তারিখ আমার জন্য সময় রাখিস। আসলে সেদিনই তাকে আমাকে তার জন্য সময় রাখা লেগেছে। তার সঙ্গে আমার ক্যারিয়ার ৩৩ বছর। তার মতো কোনো বন্ধু, সহকর্মী আমি আর পাব না। সে একজন অমায়িক মানুষ ছিল। মফিজ যে নেই, এটা আমার এখনো বিশ্বাস হয় না।’

তার বাল্যবন্ধু খোরশেদ আলম বলেন, ‘মফিজ আমার একদম ছোটবেলার বন্ধু। আমরা বিকেলে একসঙ্গে খেলা করতাম। সে ভালো ফুটবলারও ছিল। পড়াশোনার জন্য একসময় আমরা দূরে চলে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তবুও দেখা হতো না ভিন্ন ডিপার্টমেন্টের কারণে। তবে তার সঙ্গে আবার দেখা হয় ২০০৬ সালে একটা অনুষ্ঠানে। এরপর থেকে আবার আমাদের দেখা হয়। আমরা একসঙ্গে কক্সবাজার সমিতিতে কাজ করতাম। ও খুব দেশের জন্য ভাবত, নিজের এলাকার মানুষের কথা ভাবত। কিন্তু নিজের শরীরের প্রতি উদাসীন ছিল। অনেকবার বোঝাতাম নিজের দেখভাল করার জন্য কিন্তু ও পাত্তা দিত না। মানুষকে উপকার করতে খুব ভালোবাসত।’

শোকসভায় মফিজ রহমানের ছেলে সামির বলেন, ‘বাবা কলেজ এবং তার গ্রাম ও তার পরিবারকে খুব ভালোবাসত। আমারও ইচ্ছা ছিল তাকে প্রাউড ফিল করাব আমার কাজের মাধ্যমে। কিন্তু হলো না। বাবা আর নেই। তবে বাবা মানুষের জন্য যেমন উপকারী ছিল আমিও চেষ্টা করব তার মতো মানুষের জন্য কাজ করার।’

শোকসভায় মফিজুর রহমানের পরিবারসহ উপস্থিত হয়েছিলেন তার বন্ধুবান্ধব, সহকর্মী এবং তার প্রিয় শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহিবুল মুকতাদিদ তানিন এবং মাইনুল আহসান বাবুল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

বান্দরবানে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই: জেলা প্রশাসন

দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা

অধ্যক্ষ ইউনুছ আহমাদ / দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজশাহীতে যুবদলের বিক্ষোভ

পাকিস্তান সফরে ইরানের শীর্ষ নেতারা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

আমাদের যুক্তরাষ্ট্রের ওপর থেকে নির্ভরতা কমাতে হবে: নেতানিয়াহু

পানি সংকট মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান স্পিকারের

১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

১০

‘সোমেশ্বরী’ সিনেমা দিয়ে নির্মাণে নাম লেখালেন নওশাবা

১১

ডেঙ্গু মোকাবিলায় টাস্কফোর্স গঠন, নেতৃত্বে প্রতিমন্ত্রী শাহে আলম

১২

কওমিপড়ুয়া আলেমদের জন্য বড় সুখবর

১৩

পৌরসভার সাবেক মেয়রকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল নেতাকর্মী ও স্বজনরা

১৪

জাবির নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার গ্রেপ্তার

১৫

নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরালের পর বরখাস্ত হলেন বিআইডব্লিউটিএ কর্মকর্তা

১৬

বিপৎসীমার ওপরে তিস্তার পানি 

১৭

‘১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হবে’

১৮

অক্সিজেন-কুয়াইশ সড়ক / ১৮ বছরের দুর্নীতির ছায়ায় ১১ বছরের জনদুর্ভোগ

১৯

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / বহিরাগতদের উসকানিতে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি: জামায়াত

২০
X