বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৩:০১ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

দুই যুগ পেরিয়ে ‘ও প্রিয়া তুমি কোথায়’

আসিফ আকবরের ছবি গায়কের ফেসবুক থেকে নেওয়া
আসিফ আকবরের ছবি গায়কের ফেসবুক থেকে নেওয়া

সংগীতের ইতিহাসে আসিফ আকবরের প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’ অনন্য। সফলতার দিক থেকে এর ধারে কাছে কেউ নেই। ভবিষ্যতে কোনো অ্যালবাম আসবে কিনা তাও বলা যাচ্ছে না। কারণ সেই সময় অ্যালবামটির ৬০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছিল এবং বাংলাদেশ ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ আয়কারী অডিও অ্যালবাম হয়ে ওঠে এটি। ইন্ডাস্ট্রিতে যে রেকর্ড এখনো অক্ষুন্ন রয়েছে। যদিও অফিশিয়াল কপির চেয়ে অ্যালবামটির পাইরেসি কপির বিক্রির পরিমাণ ছিল আরও বেশি বলে জানান সংশ্লিষ্টরা।

এই অ্যালবামটি প্রকাশের পর রাতারাতি তরুণ প্রজন্মের হার্টথ্রুবে পরিণত হন আসিফ। অ্যালবামটির থিম গান ‘ও প্রিয়া তুমি কোথায়’ তো রীতিমতো আকাশচুম্বী জনপ্রিয়তা পায়। অ্যালবামটির অন্যান্য গানও শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলে। এরপর থেকেই অডিওর ও সিনেমার গানে দুই যুগ ধরে শাসন করে যাচ্ছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।

সংগীতের ২৪ বছর নিয়ে এই শিল্পী কালবেলাকে বলেন, ‘অ্যালবামটির আগেই থেকেই আমি গান করি। সিনেমাতেও গান করেছি। তবে ইন্ডাস্ট্রিতে আমার ক্যারিয়ার শ্রোতাপ্রিয় অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় থেকেই ফ্যান ও মিডিয়া সংশ্লিষ্টরা ধরে থাকেন। মজার ব্যাপার হলো হরতাল ও অবরোধের মধ্যে অ্যালবামটির প্রকাশিত হয়েছিল। এছাড়া অ্যালবামটি প্রকাশের পর আমি জানতে পারি। প্রথম অ্যালবামেরই শ্রোতারা আমাকে গ্রহণ করেন। দুই যুগ পরেও ও প্রিয়া তুমি কোথায় অ্যালবামের গানগুলো একইরকমভাবে শ্রোতাদের ভালোবাসা পেয়ে যাচ্ছে। ’

এ বছরের ৩০ জানুয়ারি আলোচিত এই অ্যালবামের চব্বিশ বছর পূর্তি হয়েছে। ২০০১ সালের ৩০ জানুয়ারি সাউন্ডটেকের ব্যানারে ‘ও প্রিয়া তুমি কোথায়’ বাজারে আসে। অ্যালবামটিতে মোট ১২টি গান রয়েছে। প্রতিটি গানের কথা ও সুর করেছেন ইথুন বাবু।

পরবর্তীতে ‘ও প্রিয়া তুমি কোথায়’ সিনেমার টাইটেল গান হিসেবেও এটি ব্যবহৃত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X