বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

আবারও মদ্যপ অবস্থায় কণ্ঠশিল্পী নোবেল!

কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। ছবি : সংগৃহীত
কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। ছবি : সংগৃহীত

মদ্যপ অবস্থায় মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পার্কিং করা মোটরসাইকেলের সঙ্গে দুর্ঘটনা ঘটান নোবেল। এতে মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। তবে একটুর জন্য রক্ষা পান কণ্ঠশিল্পী। পরে নোবেলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন স্থানীয়রা।

জানা গেছে, নোবেলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় কণ্ঠশিল্পীর মাতালামির ভিডিও ধারণ করেন স্থানীয়রা। পরের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে নোবেলকে অসংলগ্ন কথাবার্তা বলতে দেখা যায়।

পার্ক করে রাখা মোটরসাইকেলের মালিক সংবাদমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর মোটরসাইকেল পার্ক করে বাড়ির ভেতরে যাওয়ার সময় মোটরসাইকেল পড়ে যাওয়ার শব্দ শুনতে পান তিনি। দৌড়ে গিয়ে দেখেন মোটরসাইকেলসহ একজন পড়ে আছেন। পরে দেখে চিনতে পারেন—তিনি গায়ক নোবেল।

ঘটনাস্থলে উপস্থিত বড়দিয়া এলাকার বাসিন্দা নাঈম বলেন, কণ্ঠশিল্পী নোবেল মদপান করে আগেও আমাদের এলাকায় এসেছেন। এবার বোধহয় একটু বেশিই খেয়েছেন, তাই উল্টাপাল্টা বকছিলেন।

কয়েক মাস আগে অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে না যাওয়ায় প্রতারণার অভিযোগে মামলা হয় নোবেলের বিরুদ্ধে। গত ২২ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন ১০ হাজার টাকা মুচলেকায় নোবেলের জামিন মঞ্জুর করেন। জামিনে বের হয়ে নোবেল জানিয়েছিলেন, পেছনের সব ভুল শুধরে আগের নোবেল হতে চান। কিন্তু কিছুদিন না যেতেই মদ্যপ অবস্থায় নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X