তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০১:৫৫ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৫, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবার একসঙ্গে শ্যামল-সাবিলা নূর

প্রথমবার একসঙ্গে শ্যামল-সাবিলা নূর

টিভি নাটক, সিনেমায় এবং ওটিটি প্ল্যাটফর্মে একজন অনবদ্য অভিনেতা শ্যামল মাওলা। একটা সময় টিভি নাটকেই তার ব্যস্ততা ছিল বেশি। প্রশংসা কুড়িয়েছেন সিনেমায় অভিনয় করেও। এখন ওটিটি প্ল্যাটফর্মেই কাজ বেশি তার। অন্যদিকে অভিনেত্রী সাবিলা নূরের নাটকে ব্যস্ততা একটু বেশি। হয়ে উঠেছেন এ প্রজন্মের একজন শীর্ষ অভিনেত্রী। আছে ওটিটিতে কাজের অভিজ্ঞতাও। গত বছরের শেষপ্রান্তে শিহাব শাহীনের ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে অনবদ্য অভিনয়ের জন্য পুরস্কৃতও হয়েছেন। এবার ছোট পর্দার বড় এই দুই তারকা প্রথমবার একসঙ্গে একটি নাটকে জুটি বাঁধছেন।

নাটকের নাম ‘মাকড়শা’। আগামী ঈদে দীপ্ত টিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে। নাটকটি রচনা করেছেন রেবেকা সুলতানা কেয়া। নির্মাণ করেছেন রাগীব রায়হান পিয়াল। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নির্মাতা পিয়াল শ্যামল মাওলা ও সাবিলা নূরের অভিনয়ে ভীষণ খুশি। তাদের নিয়ে কাজ করেও তিনি ভীষণ উচ্ছ্বসিত।

নাটকটি নিয়ে সাবিলা নূর বলেন, ‘সাসপেন্স আর থ্রিলারেই গল্প এগিয়ে যাবে। শেষটা দেখার জন্য দর্শক অপেক্ষায় থাকবেন নিশ্চিত। মাকড়শার গল্প এবং আমার চরিত্রটি খুব ভালো লেগেছে। মন দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। আশা করছি ভালো লাগবে দর্শকদের।’

পরিচালক পিয়াল বলেন, ‘নাটকে প্রথমবার তারা দুজন একসঙ্গে অভিনয় করেছেন। দুজনেই এককথায় দারুণ অভিনয় করেছেন। আমি খুবই আশাবাদী মাকড়শা নাটকটি নিয়ে। কারণ আমার বিশ্বাস গল্পটা যেমন একেবারেই অন্যরকম, সেইসঙ্গে তারা দুজন যেমন দুর্দান্ত অভিনয় করেছেন তাতে দর্শকও ভীষণ মুগ্ধ হবেন।’

এরই মধ্যে অনলাইনে প্রচারে এসেছে শ্যামল মাওলার নতুন ওভিসি ‘গোল্ডেন প্লাস টিভি’। এটি নির্মাণ করেছেন মোস্তফা তারিক হাদী। সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি, যা আইস্ক্রিনে দেখা যাচ্ছে। এ ছাড়া বৈশাখী টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে এই অভিনেতার নতুন ধারাবাহিক নাটক ‘সবুজ গ্রাম শহরের পাথর’। এটি নির্মাণ করেছেন রুমান রুনি।

এদিকে এবারের বইমেলায় সাবিলা নূরের লেখা প্রথম বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘ভালোবাসা অতঃপর’। বইটিতে দশ রকমের দশটি গল্প আছে বলে জানান সাবিলা। অনন্যা প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১০

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১১

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১২

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৩

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৪

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৫

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১৬

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৮

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৯

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

২০
X