তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ০৯:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

‘সবাইকে কখনোই খুশি করা যায় না’

সাবিলা নূর । ছবি : সংগৃহীত
সাবিলা নূর । ছবি : সংগৃহীত

ছিলেন ছোট পর্দার অভিনেত্রী। এ পরিচয়ে উপহার দিয়েছেন বেশ কয়েকটি জনপ্রিয় নাটকও। এরপর সুযোগ আসে ওটিটিতে অভিনয়ের। সেখানেও নিজেকে প্রমাণ করেন তিনি। অভিনয়, মডেলিংয়ে জনপ্রিয়তা অর্জনের পর আসে রুপালি পর্দায় কাজের সুযোগ। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে করেন বাজিমাত। এরপরই হয়ে যান অভিনেত্রী থেকে চিত্রনায়িকা সাবিলা নূর।

সাবিলা এবার সিজেএফবি অ্যাওয়ার্ডে সেরা ওটিটি অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে কালবেলাকে জানান নিজের অনুভূতিসহ কাজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা।

শুরুতেই তিনি বলেন, ‘ধন্যবাদ, সিজেএফবি কালচারাল জার্নালিস্টস ফোরামকে। আমাকে এ পুরস্কারের জন্য তারা যোগ্য মনে করেছেন, আর পুরস্কার পেতে কার না ভালো লাগে। এ ছাড়া একটি ভালো কাজের পেছনে আর্টিস্টদের যে পরিশ্রম থাকে, তা এমন স্বীকৃতির মাধ্যমেই সার্থক হয়।’

এ সময় সাবিলা ওয়েব সিরিজটির সঙ্গে যুক্ত নির্মাতা শিহাব শাহীন, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বসহ পুরো কাস্ট ও ক্রুকে কৃতজ্ঞতা জানান।

এরপর নিজের বর্তমান ব্যস্ততা ও বড় পর্দার কাজ নিয়ে জানতে চাইলে সাবিলা নূর বলেন, ‘‘আমার প্রথম সিনেমা ‘তাণ্ডব’ দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়। এরপর থেকে নতুন কাজের প্রতি আমি আরও বেশি সচেতন হয়েছি। তাই কোনো কিছু আগাম বলতে চাই না। সময় হলেই দর্শক সব জানতে পারবেন।’’

এরপর শাকিব খানের সঙ্গে আবারও জুটি বাঁধার ইচ্ছা আছে কি না—জানতে চাইলে তিনি আরও বলেন, ‘অবশ্যই, তিনি আমাদের মেগাস্টার। তার সঙ্গে এরই মধ্যে কাজের দারুণ অভিজ্ঞতা হয়েছে। সামনে সুযোগ এলে আবারও কাজ করব।’

এরপর জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে কথা বলেন সাবিলা। তিনি বলেন, ‘‘ক্যারিয়ারে যে কোনো সিদ্ধান্ত নিতে যেয়ে সবাইকে কখনই খুশি করা যায় না। এ কথাটি এ কারণে বললাম, ‘ব্যাচেলর পয়েন্ট’ আমার অনেক ইমোশনের জায়গা। এ নাটকটির সঙ্গে আমি শুরু থেকে ছিলাম, এখন নেই। যদি এ নাটকে আবার যুক্ত হওয়ার সুযোগ আসে, তাহলে আমি ভাইয়ার প্রতি আমার অনুরোধ রাখব, যেন তিনি অনেক বড় করে বিষয়টি ঘোষণা দেন।’’

সাবিলাকে অনেকদিন ধরেই ছোট পর্দায় আর অভিনয় করতে দেখা যাচ্ছে না। তবে তিনি নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত করছেন। নাচের অনুশীলন করেছেন, যার ভিডিও নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করছেন। তাতে বোঝা যায় ছোট পর্দা থেকে বড় পর্দা নিয়েই এখন ভাবনা তার।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১০

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১১

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১২

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৩

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৪

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৬

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৭

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৮

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৯

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২০
X