বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০৫:৫২ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

নতুন রহস্য নিয়ে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ (ভিডিও)

নতুন রহস্য নিয়ে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’। ছবি: সংগৃহীত
নতুন রহস্য নিয়ে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’। ছবি: সংগৃহীত

ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ হচ্ছে ২০২৩ সালে মুক্তি পাওয়া সর্বাধিক আলোচিত একটি কনটেন্ট। এটি ২০২২ সালের জনপ্রিয় সিরিজ সিন্ডিকেটের স্পিন-অফ সিক্যুয়েল। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেন নাসির উদ্দিন খান এবং ‘অ্যালেন স্বপন’-এর স্ত্রীর চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এবার জানা গেছে, ঈদে আসছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ সিরিজ।

চট্টগ্রামের মাদক কারবারি থেকে স্বপন কীভাবে হয়ে ওঠে মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয়ে গড়ে উঠেছিল মাইশেলফ অ্যালেন স্বপন সিরিজের প্রথম সিজন। নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর; বদলাতে পারে কাজের ধরনও।

‘অ্যালেন স্বপন’ চরিত্রে এবারও আছেন নাসির উদ্দিন খান। নতুন পর্ব নিয়ে তিনি জানান, এ সিজনে ‘অ্যালেন স্বপন’ চরিত্রটি আরও ভয়ংকর রূপে হাজির হবে। আর চরিত্রটির যে দুষ্টু স্বভাব, তার ধারাবাহিকতা থাকবে নতুন সিজনেও। সব মিলিয়ে চরিত্রটি নতুন আঙ্গিকে আরও বড় পরিসরে আসছে দর্শকদের সামনে। দুটি সিরিজই নির্মাণ করেন শিহাব শাহীন। তিনিই নির্মাণ করছেন অ্যালেন স্বপনের দ্বিতীয় সিজন।

এদিকে প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনেও। আছেন নতুন অভিনয়শিল্পীও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X