কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

অভিনয় ছাড়ছেন বর্ষা

বর্ষা। ছবি : সংগ্রহীত
বর্ষা। ছবি : সংগ্রহীত

অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা। তার ক্যারিয়ার জীবন শুরু হয় ছোট পর্দায় মডেলিং করার মাধ্যমে। এরপর ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ‘খোঁজ : দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে একসঙ্গে জুটি বেধে বড়পর্দায় অভিষেক হয় অনন্ত জলিল ও বর্ষার। সেসময় ছবিটির টেকিনিক্যাল দিক অন্য সব ছবিগুলোর থেকে মানসম্মত হওয়ায় বেশ আলোচনায় আসে। এরপর তারা বেশকিছু ছবি করলেও ভাগ্যে মিলেনি আর দর্শক প্রসংশা। তবে এবার সিনেমা থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই সুন্দরী।

স্বামী অনন্ত জলিলের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এসে গণমাধ্যমের সামনে এ কথা বলেন বর্ষা। তিনি বলেন, ‘হাতে কয়েকটি ছবি আছে, এগুলো শেষ করতে করতেই বেশ সময় চলে যাবে। এরপর আমি আর নতুন কোন ছবি করব না।’

কেন সিনেমা করবেন না এ বিষয়ে তিনি আরও বলেন, আমি খুব বাস্তববাদী। ফলে আমি বাস্তবতা মাথায় রেখে চিন্তা করি। আমার মনে হয় নায়িকাদের একটা বয়স পর্যন্ত স্ক্রিনে ভালো লাগে। ততোদিনই কাজ করা উচিত। আমার ক্ষেত্রেও তাই হয়েছে।

তাছাড়া আমার বড় ছেলের বয়স ১০, ছোট ছেলের ৭। কয়েক বছর পরই বড় ছেলের ১৪-১৫ বছর হয়ে যাবে। তখন সে যদি দেখে মা সিনেমার নায়িকা, তখন কী ভাববে? এসব চিন্তা করেই সিনেমা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এদিকে অনন্ত অভিনয় করবেন কিনা এ বিষয়ে বর্ষা বলেন, অনন্ত চাইলে কাজ করে যেতে পারে। কারণ আমি জানি তাকে নারীদের ভিড়ে ছেড়ে দিয়ে আসলেও সে ঠিকই তার কাজটা শেষ করে ঘরেই ফিরব। অন্য নারীদের দিয়ে তাকাবেও না।

বিগত কয়েক বছর ধরেই ধর্ম কর্মে ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। তার এমন পরিবর্তন দেখে বেশ অবাক হয়েছেন নেটিজেনরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১০

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১১

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১২

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৩

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৪

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৫

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৬

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৭

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৮

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৯

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

২০
X