শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রলে ক্ষুব্ধ বর্ষা, দিলেন মামলার হুমকি

অভিনেত্রী বর্ষা। ছবি : সংগৃহীত
অভিনেত্রী বর্ষা। ছবি : সংগৃহীত

আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হচ্ছেন অভিনেত্রী বর্ষা। এবার ট্রলকারীদের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন তিনি।

সম্প্রতি এই অভিনেত্রী একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের অনুষ্ঠানে গিয়ে কয়েকটি ব্র্যান্ডের নাম ভুল উচ্চারণ করেন। তার উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল শুরু হয়। এতেই থেমে যাননি সমালোচকরা। বিভিন্ন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সেসব অংশ কেটে বানানো হচ্ছে বিভিন্ন রকমের কনটেন্ট। আর এতেই প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন তিনি, দিয়েছেন মানহানি মামলার হুমকি।

এ ঘটনায় ক্ষুব্ধ বর্ষা ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে দেওয়া এক স্ট্যাটাসে এই চিত্রনায়িকা লিখেছেন, ‘আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, নেক্সট যদি আমার কোনো ভিডিও বা কোনো ইন্টার্ভিউ থেকে কোনোকিছু কেটে কোনো পেজে আমি আমার কথা মিলিয়ে বা কোনো নেতিবাচক পোস্ট দেখি তাহলে সেই পেজের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। এটা নিয়ে এরইমধ্যে আমার ল-ইয়ার কাজ করছে। বেশ কয়েকটা পেজের লিস্টও করেছি। কারণ সবকিছুরই একটা লিমিট থাকা উচিত। আয় করা উচিত হালাল উপায়ে, কাউকে বাজেভাবে উপস্থাপন করে নয়।’

এদিকে, বর্ষার ওই পোস্টের মন্তব্যের ঘরে তাকে সমর্থন করে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। এমন উদ্যোগ আরও আগে নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেছেন। তবে সেসব মন্তব্যের কোনো উত্তর দেননি এই অভিনেত্রী। সেইসঙ্গে তালিকাভুক্ত পেজেরও নাম প্রকাশ করেননি তিনি।

উল্লেখ্য, বর্ষার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘কিল হিম’। এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মো. ইকবাল। এতে তার বিপরীতে আছেন অনন্ত জলিল। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব, অ্যামি প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে নিয়ে আনন্দিত ইয়ামাল, পেছনে কী কারণ?

বাঁশখালীতে ভয়াবহ পরিস্থিতি, খাদ্য ও বিশুদ্ধ পানির জন্য হাহাকার

এমবাপ্পের পেনাল্টি ঠেকিয়ে নায়ক বুনো

মন্ত্রণালয়ে নির্দেশনা না মেনে তারাগঞ্জের স্কুলগুলোতে এডহক কমিটি

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের দায়িত্বে এক দেশের তিন রেফারি

মরক্কোর বিপক্ষে বড় তারকাকে ছাড়াই ফ্রান্সের একাদশ ঘোষণা

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, নিরাপদে আছেন নাসীরুদ্দীন পাটওয়ারী  

জ্যারেল কোয়ানসাকে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ করল ফিফা

যুদ্ধের মাশুল ট্রাম্প কীভাবে দেবেন?

‎প্রাথমিক বৃত্তি / ফল প্রকাশের আগেই ওয়েবসাইটে আপলোড, কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

১০

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে সরানোর ঘোষণা ট্রাম্পের

১১

‘ইসলামাবাদ সমঝোতা’ ভেঙেছে যুক্তরাষ্ট্র, অভিযোগ ইরানের

১২

ফ্রান্সের বিপক্ষে মহারণের আগে মরক্কোর সংবাদ সম্মেলনে হাতাহাতি

১৩

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হাতিয়ায় ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে উপকূল বিপর্যস্ত

১৬

যুক্তরাষ্ট্রের হামলার পর পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আরাগচির ফোনালাপ

১৭

অভিবাসনের ইতিহাস মূলত স্বপ্ন থেকে বাস্তবে গড়ে ওঠা সংগ্রামের ফলাফল

১৮

সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার জমি উদ্ধার

১৯

বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

২০
X