বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৫, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষাকে ‘কচি আপা’ সম্বোধন করে পরীর পরামর্শ

চিত্রনায়িকা বর্ষা ও পরী মণি। ছবি : সংগৃহীত
চিত্রনায়িকা বর্ষা ও পরী মণি। ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা বর্ষা। কিছুদিন আগে তার একটি বক্তব্য শোবিজ অঙ্গনে আলোচনার জন্ম দেয়। তিনি মন্তব্য করেন, সন্তানেরা বড় হলে নায়িকা হিসেবে তাদের মাকে কীভাবে নেবে, সেই চিন্তা থেকে অভিনয় ছেড়ে দিবেন তিনি। বর্ষার এই বক্তব্য নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানালেন ঢাকাই সিনেমার আরেক চিত্রনায়িকা পরী মণি।

বুধবার (২৬ মার্চ) সকালে এক ফেসবুক স্ট্যাটাসে অনন্ত জলিলের স্ত্রীকে বেশ তুলোধুনা করতে দেখা গেল পরীকে। তবে স্ট্যাটাসের কোথাও বর্ষার নাম উল্লেখ না করলেও পরী এই নায়িকার বক্তব্যের বিভিন্ন অংশ তুলে ধরে লিখেছেন, ‘জ্বি ছোট্ট আপা, একদম ঠিক! সঠিক বলেছেন আপনি। কিন্তু আপা, আপনার বাচ্চা বড় হওয়ার সঙ্গে পর্দাতে হিরোইন লাগার কোনো ব্যাপারই নেই। কারণ আপনি এটা করার অপচেষ্টা যে করে গেছেন সেটা আজীবনই রয়ে যাবে।’

এরপর বর্ষার বলা, হাতে থাকা তিনটি সিনেমার কাজ শেষ করেই অভিনয়কে বিদায় জানানো প্রসঙ্গ টেনে এনে পরী আরও লিখেছেন, ‘আপনি এতই বাস্তববাদী যে আপনার হাতে আটকানো সিনেমাগুলো শেষ হলেই ইন্ডাস্ট্রি ছাড়তে চাইছেন! যদি সত্যিই এমন সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এখনই ছেড়ে দিন, নয়তো আজীবন বহন করুন।’

এরপর বর্ষার বাচ্চারা বড় হয়ে গেলে তার মাকে অভিনয় করতে দেখলে কী মনে করবে! বর্ষার এই বক্তব্য নিয়ে পরী আরও লিখেছেন, ‘আপনার বাচ্চাদের কারও দশ বছর হয়ে যাবে, কারও সাত বছর হয়ে যাবে। কিন্তু আপা আপনি কি একবারও ভেবেছেন- আপনার বয়সে, আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন? সেটা একবার ভাবেন তো আপা! কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন সেটা একবার ভাবেন।’

এরপর নাম না নিয়ে বর্ষার উদ্দেশে প্রশ্ন রেখে পরী আরও লিখেছেন, ‘আপনার বাচ্চাদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে, যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায়! তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দেন যে, তারা ভুলতে পারবে, কোনো দিন আপনি একজন নায়িকা ছিলেন? কোনো একদিন নাচাগানা করেছেন? কোনো একদিন নাভি দেখিয়েছিলেন পর্দায়? কোনো একদিন আপনার হাঁটুর কাপড় উড়ে গিয়েছিল কোনো এক ফ্রেমে? কোনো একদিন ঠোঁটের কোণে কামড় দিয়েছিলেন ক‍্যামেরার অ্যাকশনে? যা দেখে শিস বাজিয়েছিল সিনেমা হলের রিকশাচালক দর্শক? সেগুলো অন্তত ভুলিয়ে দেন আমাদের। তারপর আপনার বাচ্চাদের নিয়ে চিন্তা করেন।’

স্ট্যাটাসের শেষ ভাগে বর্ষার করা আরও একটি বক্তব্যের কড়া সমালোচনা করে পরী লিখেন, ‘আর আপনি যে বলেছেন মেয়েদের বাজার! এএএএইইই….মেয়েদের বাজার কী? কী বোঝাতে চাইলেন কচি আপা? এটা আম, মুলা,আলু, কচু? তাহলে আপনি কী? কী আপনি? কোনটা সোনা? শোনেন, এরকম একটা বয়সের পরে আমি কেন, আমরা কেন, পৃথিবীর সমস্ত মেয়েরাই (প্রিন্সেস ডায়না হলেও) তার পার্টনারকে এরকম বাজারে ছেড়ে দিতে পারে। কারণ ওই নারী জানে জীবনের কোন বয়সে তার জামাইকে যে কোনো জায়গায় ছেড়ে দেওয়া যায়।’

বর্ষার এমন মন্তব্য নিয়ে পরী প্রথম নয় যে সমালোচনা করেছেন। এর আগে অভিনেত্রী দীপা খন্দকারসহ অনেকেই বিষয়টি নিয়ে মন্তব্য করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X