বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রশিক্ষণ দিলেন মিলা 

প্রশিক্ষণ দিলেন মিলা 

দেশীয় সংগীতে নারী ব্যান্ড শিল্পীদের মধ্যে অন্যতম মিলা ইসলাম। তার গান এখনো শ্রোতাদের মুখে ফিরে। স্টেজ শো ও নতুন গানে বহুবার নিজেকে প্রমাণ করেছেন দেশের এই জনপ্রিয় পপতারকা। সদ্য প্রশিক্ষক হিসেবে শিল্পকলা একাডেমিতে কর্মশালায় অংশ নিয়েছেন তিনি। তিন দিনব্যাপী আয়োজিত সংগীত পরিবেশক কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ক্লাস নিয়েছেন মিলা।

আয়োজনটি নিয়ে জানতে চাইলে মিলা বলেন, ‘আমার দীর্ঘ ক্যারিয়ারে এটি নতুন একটি অভিজ্ঞতা। এই কর্মশালায় সংগীতের অনেকেই অংশ নিয়েছেন। শ্রোতাদের সঙ্গে শিল্পীদের সংযোগ করার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। এখানে একজন দর্শকদের কাছে পৌঁছানোর কৌশল শেখানো হয়। আমার অভিজ্ঞতা সবার সঙ্গে শেয়ার করেছি। সমাপনী দিন প্রশিক্ষণ শেষে তাদের সম্মানা দেওয়া হয়। সামনে এমন আয়োজনে আরও থাকতে চাই।’

এদিকে সাত বছর পর সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন মিলা। সঞ্জয় সমাদ্দারের ‘ইনসাফ’ সিনেমার আইটেম গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। ‘প্রেম পুকুরে বরশি ফেলে আনবরে ধরে’ কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ। সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।

চলচ্চিত্রের গানে বিরতি ভাঙতে পেরে উচ্ছ্বসিত মিলা। তিনি বলেন, ‘শওকত আলী ইমনের সৃষ্টির আলাদা একটা বৈশিষ্ট্য আছে। যখনই তার সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে তা আমি লুফে নিয়েছি। তাই এবারও যখন প্লেব্যাকের জন্য প্রস্তাব এল, তখন দ্বিতীয়বার ভাবিনি। আনন্দ নিয়ে ‘ইনসাফ’ সিনেমার প্লেব্যাক করেছি।’

গেল বছরের কোরবানির ঈদে জি-সিরিজ থেকে প্রকাশ পেয়েছিল মিলার ‘টোনা টুনি’ শিরোনামে গান। এরপর আরও কিছু গান করেছেন। এখন থেকে তাকে গানে নিয়মিত পাওয়া যাবে বলে জানিয়েছেন। ‘বাবুরাম সাপুড়ে’ গান দিয়ে এক সময় দর্শক মাতিয়েছিলেন মিলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X