বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৫:০৫ পিএম
অনলাইন সংস্করণ

কেন বৈশাখের আনন্দ নেই ইন্দ্রনীলের

ইন্দ্রনীল সেনগুপ্ত । ছবি: সংগৃহীত
ইন্দ্রনীল সেনগুপ্ত । ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখ মানেই বাঙালির প্রাণের উচ্ছ্বাস, রঙে রাঙানো নতুন দিনের স্বপ্ন। ঢাক-ঢোল আর মঙ্গল শোভাযাত্রার ভিড়ে বাঙালি জাতি যেভাবে উদযাপন করে নিজেদের অস্তিত্ব, ঠিক সেভাবেই এ উৎসব হয়ে ওঠে জাতিসত্তার গর্ব। তবে এই প্রাণের উৎসব যখন মাতিয়ে তোলে দুই বাংলার মানুষকে, ঠিক তখনই উঠে এলো এক বিস্ময় জাগানিয়া তথ্য। বাঙালি হয়েও পহেলা বৈশাখ নিয়ে কোনো স্মৃতিই নেই পশ্চিম বাংলার জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের।

এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমে বৈশাখ নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে ইন্দ্রনীল বলেন, আমি কি বলবো এ বিষয়ে? আমার এই দিন ঘিরে কোনো স্মৃতি নেই, নেই উন্মাদনাও। বাংলার বাইরে বেড়ে উঠলে যা হয়। বাংলার বাইরে থাকায় আমার জীবনে পহেলা বৈশাখ তেমন উদযাপন করা হয়নি। তাই পহেলা বৈশাখ আর বছরের অন্য দিনের মাঝে কোনো তফাৎ খুঁজে পাই না আমি।

তিনি আরও বলেন, কিছুদিন আগে আমার অভিনীত সিনেমা ‘পুরাতন’ মুক্তি পায়। সে উপলক্ষে ছবিটির প্রযোজক ও নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত আমাকে নতুন জামা উপহার দিয়েছেন। আর তার বাড়িতে পেট ভরে বাঙালি খাবার খেয়েছি। সে সঙ্গে কলকাতাতেও থাকলাম বেশ কিছুদিন।

ভারতের আসামের একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন ইন্দ্রনীল সেনগুপ্ত । লেখা পড়ার সূচনা কলকাতাতে হলেও উচ্চতর লেখাপড়ার জন্য পাড়ি জমান ব্রিটেনে।

এর পর মডেলিংয়ের মাধ‌্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন ইন্দ্রনীল সেনগুপ্ত। পরবর্তীতে টিভি সিরিয়ালে অভিনয় শুরু করেন। ২০০৪ সালে হিন্দি ভাষার ‘শুকরিয়া : টিল ডেথ ডু আস অ্যাপার্ট’ সিনেমার মাধ‌্যমে বড় পর্দায় পা রাখেন এ অভিনেতা।

২০০৯ সালে ‘অংশুমানের ছবি’ সিনেমার মাধ‌্যমে টলিউড চলচ্চিত্রে পা রাখেন তিনি। ২০১২ সালে বাংলাদেশের ‘চোরাবালি’ সিনেমায়ও দেখা যায় ইন্দ্রনীলকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X