বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

অহনা-সিমান্তের ‘ভাঙ্গা সংসার’

অহনা-সিমান্তের ‘ভাঙ্গা সংসার’

ছোট পর্দার লেডি সুপারস্টার অহনা রহমান। নিজেকে পর্দায় দারণভাবে মেলে ধরেছেন তিনি। অন্যদিকে ভিন্ন ধাচের চরিত্রে অভিনয় করে খুব অল্প সময়ে দর্শকপ্রিয়তা পেয়েছেন রাশেদ সীমান্ত। তারা দুজন জুটিবেঁধে একের পর এক নাটক উপহার দিয়ে যাচ্ছেন। কাজ করছেন চ্যালেঞ্জিং সব চরিত্রে। অহনার ইচ্ছা নিজেকে ভিন্নভাবে দর্শকের সামনে মেলে ধরার। তেমনি একটি নাটক ‘ভাঙ্গা সংসার’ বলে জানিয়েছেন এই সুন্দরী।

জান্নাতারা ফেরদৌস মিলার রচনা ও জিয়াউদ্দিন আলমের পরিচালনায় ভাঙ্গা সংসার নাটকটি বুধবার (২৩ এপ্রিল) বিকেলে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে রিলিজ হবে।

এই নাটকে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে।

জিয়াউদ্দিন আলম বলেন, ‘নাটকটিকে অহনা অসাধারণ অভিনয় করেছেন। তার অভিনয় দর্শকদের কাঁদাবে বলে আমি বিশ্বাস করি। মূলত গ্রামের পারিবারিক জীবনের নানা কষ্টের কথা এখানে তুলে ধরা হয়েছে। এই নাটকের উদ্দেশ্য সচেতনতা তৈরি করা। যদিও এখন মানুষ আগের চেয়ে সচেতন। তবুও সমাজে অনেক সময় আমরা নানা নির্যাতনের খবর পেয়ে থাকি। আশা করি, এটি একটি শিক্ষণীয় নাটক হবে।

অহনা বলেন, ‘আমাকে নেতিবাচক চোখে দেখা হয়। এই নাটকটি ভিন্ন এক বার্তা দেবে। নাটকটি দর্শকদের দেখার আহ্বান জানাই। অনেক কষ্ট করে কাজটি করেছি, সবার কাজটি ভালো লাগবে বলে বিশ্বাস করি।

নাটকে আরও অভিনয় করেছেন নবাগত পারিসা জান্নাত, টুটিয়া ইয়াসমিন, মেহজাবিন নূর, নাসির উদ্দিন ভূঁইয়া, তুহিন খান, সেজতি খন্দকারসহ অনেকে। চিত্রগ্রহণে ছিলেন মো. সুজন ও সম্পাদনা কালার করেছেন শামীম হোসাইন। সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X