বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

জীবনে নায়িকাই হতে চাননি নুসরাত ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ছবি সংগৃহীত
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ছবি সংগৃহীত

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ক্যারিয়ার শুরু করেন আরজে হিসেবে। এরপর উপস্থাপনা ও মডেলিংয়ে পান আকাশচুম্বী জনপ্রিয়তা। যার রেশ ধরেই আসে সিনেমায় অভিনয়ের সুযোগ। নাম লেখান বড় পর্দায়। এরপর আর তাকাতে হয়নি পেছন ফিরে। তবে জানলে অবাক হবেন, ছোটবেলায় ফারিয়া কখনো নায়িকা হতেই চাননি।

চট্টগ্রামে জন্ম নেওয়া ফারিয়া বেড়ে উঠেছেন ঢাকার ক্যান্টনমেন্টে। এখনো সেখানেই বসবাস। দাদা ছিলেন সেনাবাহিনীর কর্মকর্তা। তার স্কুল ছিল শহীদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ। সেখান লেখাপড়া অবস্থায় তিনি নাম লেখাতে চেয়েছিলেন আর্মিতে। এক সাক্ষাৎকারে ফারিয়া বলেন, ‘আমার বড় হওয়া আর্মি পরিবারে, আর বেড়ে ওঠা সেনানিবাসে। যার কারণে ছোটবেলা থেকেই আমি আর্মি হতে চেয়েছিলাম। তবে যেভাবেই হোক পরবর্তীতে সেটি আর হওয়া হয়নি।’

কলেজ জীবন থেকেই আরজে পেশার সঙ্গে যুক্ত হওয়া ফারিয়া এক সময় নাম লেখান টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। উপস্থাপনা করেন বেশকিছু জনাপ্রিয় টিভি শোয়ের। ২০১৩ সালে বলিউড তারকা সুনিধি চৌহানের কনসার্ট উপস্থাপনাও তাকে এনে দেয় ব্যাপক প্রশংসা।

এরপর ২০১৫ সালে যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে বড় পর্দায় অভিষেক ফারিয়ার। তারপর দুই বাংলায় কাজ করেন সমান তালে। দর্শকদের উপহার দেন ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘অপারেশন সুন্দরবন’, ‘বস ২’, ‘বিবাহ অভিযান’ ইত্যাদি সিনেমা। তবে ‘মুজিব’ সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে ফারিয়া আলোচনা ও সমালোচনা দুই-ই যোগ করেন ক্যারিয়ারে।

সবশেষ ফারিয়া অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জ্বীন ৩’। এটি নির্মাণ করেন কামরুজ্জামান রোমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১০

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১১

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১২

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১৩

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৪

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৫

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৬

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১৭

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১৮

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১৯

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

২০
X