বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

সুচিত্রা সেন আওয়ামী লীগ করেছেন বলে খবর পাইনি : প্রিন্স মাহমুদ

সুচিত্রা সেন আওয়ামী লীগ করেছেন বলে খবর পাইনি : প্রিন্স মাহমুদ

সম্প্রতি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের ‘সুচিত্রা সেন ছাত্রীনিবাস’-এর নাম পরিবর্তন করে ‘জুলাই-৩৬ ছাত্রীনিবাস’ রাখার সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া, কেউ সমর্থন করছেন, কেউ বা কড়া ভাষায় সমালোচনা করছেন। এবার এ বিষয়ে মুখ খুলেছেন জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ।

শুক্রবার (২৩ মে) দুপুরে নিজের ফেসবুকে প্রিন্স মাহমুদ লেখেন, “সুচিত্রা সেন ছাত্রীনিবাসের নাম নাকি এখন ‘জুলাই-৩৬ ছাত্রীনিবাস’। বোঝেন অবস্থা! সুচিত্রা সেন শুধু পাবনার না বাংলাদেশের ব্র্যান্ড। তিনি কোনো দিন আওয়ামী লীগ করেছেন বলে খবর পাওয়া যায় নাই। লজ্জা...!”

তার এ স্ট্যাটাসে বহু নেটিজেন মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেন, “নাম বদলের সংস্কার!” এর জবাবে প্রিন্স মাহমুদ লেখেন, “এ আর নতুন কি? ২০১০ সালে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বদলে ছিল! সেই তো শুরু। ওই যে, মহামূর্খ মহাদুর্জন যে পথে করে গমন হয়েছিল প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে তারাও হবে বরণীয়।”

জানা গেছে, গত ২০ মে, দুপুরে কলেজের অধ্যক্ষ আবদুল আউয়াল মিয়া তিনটি ছাত্র ও ছাত্রীনিবাসের নতুন নামফলক উদ্বোধন করেন। এ সময় কলেজের উপাধ্যক্ষ আবদুল খালেক, শিক্ষক পরিষদের সম্পাদক লুৎফর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন। নাম পরিবর্তনের তালিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামেও হলের নাম পরিবর্তনের তথ্য পাওয়া গেছে।

প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি পাবনায়। পাবনা শহরের বাসিন্দা এবং ভক্তদের অনেকেই মনে করেন, তার নামে ছাত্রীনিবাস থাকা ছিল গর্বের বিষয়। তাই নাম পরিবর্তনের সিদ্ধান্তে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ব্যাপক প্রতিবাদ জানিয়েছেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X